রেশন থেকে চাল চুরি করে নিয়ে যায় চোরের দল

অনলাইন ডেস্ক, ৫ সেপ্টেম্বর, ২০২৫। উদয়পুর ফুলকুমারী এলাকায় তীব্র আতঙ্ক! রেশন থেকে চাল চুরি করে নিয়ে যায় চোরের দল।

ঘটনা উদয়পুর ফুল কুমারী ৩ নম্বর ন্যায্য মূল্যের দোকানে। বৃহস্পতিবার উদয়পুর ফুল কুমারী এলাকার দূর্গা বাড়ি বনদূয়ারের তিন নম্বর ন্যায্য মূল্যের দোকানের ডিলার পরিমল শীল গ্ৰাহকদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে বাড়ি চলে যায়।

শুক্রবার সকালে আশেপাশের লোকজন পরিমল শীল কে খবর দেয় তাড়াতাড়ি ন্যায্য মূল্যের দোকানে আসার জন্য।

খবর পেয়ে পরিমল শীল দোকানে এসে দেখেন তার এখান থেকে প্রায় ২২ বস্তা চাল সহ আরো বেশ কিছু জিনিসপত্র চোরের দল নিয়ে গেছে।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন গোমতী জেলার সহকারী সভাধিপতি সুজন সেন। খবর দেওয়া হয় রাধা কিশোর পুর থানার পুলিশকে।

দীর্ঘ সময় ধরে পুলিশ ঘটনাস্থলে না আসায় কিছুটা হল এলাকাবাসীদের মধ্যে দেখা দেয় ক্ষোভ।

এমনিতেই ইতিমধ্যে উদয়পুরে বেশ কিছু অসামাজিক কাজকর্মসহ চোরের উপদ্রব বেড়ে যাওয়া সত্যেও পুলিশের ভূমিকা সম্পর্কে মানুষ আঙ্গুল তুলতে শুরু করেছে।

দাবি উঠছে রাত্রিবেলা পুলিশের টহলদারি আরো বাড়ানোর জন্য।

 

 

Leave a Comment