অনলাইন ডেস্ক, ৩ সেপ্টেম্বর, ২০২৫: নেশামুক্ত ভারত অভিযান কর্মসূচির অঙ্গ হিসেবে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের ত্রিপুরা স্টেট ভারত স্কাউটস এন্ড গাইডের উদ্যোগে এবং ঈশানপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহযোগিতায় গতকাল ঈশানপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে নেশা বিরোধী সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে নেশা বিরোধী র্যালি, আলোচনা সভা, নাটক ও সঙ্গীতের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রিন্সিপাল উত্তম চন্দ্র দাস, এ এস আই নন্দলাল দেববর্মা, স্কাউটস এন্ড গাইডের আধিকারিক রাজীব সাহা, সমাজসেবী বানুরুদ্র পাল, সমাজসেবী সত্যনারায়ণ ভৌমিক প্রমুখ।
অনুষ্ঠানে নেশার কুপ্রভাব এবং নেশামুক্ত রাজ্য গড়ার জন্য রাজ্য সরকারের বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন অতিথিগণ। এছাড়া গতকাল হেজামারার সুরেন্দ্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে নেশাবিরোধী সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়।








