অনলাইন ডেস্ক, ৩ সেপ্টেম্বর, ২০২৫। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এবং তার দল সিপিআইএমকে ধিক্কার জানিয়ে তেলিয়ামুড়ায় এক বিক্ষোভ কর্মসূচি পালন করলো আনন্দ মার্গ প্রচারক সংঘ তেলিয়ামুড়া উপভুক্তি ।
উল্লেখ থাকে যে, গত ৩১ শে আগস্ট তেলিয়ামুড়ায় বাম যুব সংগঠনের এক জনসভায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার তিনি তার বক্তব্যে আনন্দ মার্গ এবং আমরা বাঙালি দলকে সন্ত্রাসবাদী আখ্যা দিয়ে বেশকিছু অবমাননামূলক বক্তব্য রাখেন।
এরই প্রতিবাদে বুধবার তেলিয়ামুড়া আনন্দ মার্গ হাই স্কুলের সন্নিকটে জাতীয় সড়কের পাশে আনন্দ মার্গ ধর্মে দীক্ষিত অনুরাগীরা প্লে কার্ড হাতে নিয়ে এক বিক্ষোভ কর্মসূচি পালন করে।
এব্যাপারে বলতে গিয়ে তেলিয়ামুড়া আনন্দ মার্গ হাই স্কুলের বোর্ড চেয়ারম্যান নিত্যানন্দ দেবনাথ বলেন যে, আনন্দ মার্গ সারা ভারতবর্ষে নানাবিধ সমাজিক সেবামূলক কাজের পাশাপাশি ধর্ম প্রচারই তাদের মুখ্য উদ্দেশ্য।
প্রাউট দর্শনে বিশ্বাসী আনন্দ মার্গের ধর্মপ্রচারকে সিপিআইএম সহ্য করতে না পেরে বিভিন্ন কুৎসমূলক প্রচার করে যাচ্ছে।
যা পূর্বেও করেছিল।আসলে সিপিএম হলো নাস্তিকের দল, তারা ধর্ম বিশ্বাস করে না। তাদের কাছে ধর্ম নাকি আফিমের নেশা। কিন্তূ আনন্দ মার্গ বলে থাকে ধর্ম বিহীন মানুষ পশুর মতো।
সুতরাং ধর্মই মানুষের মূল ভিত্তি।বর্তমানে কমিউনিজম পৃথিবীতে অচল হয়ে গেছে।হয়তো আর কিছুদিন পর ভারতবর্ষে এদের আর দেখা যাবে না বলে দাবি করেন স্কুল বোর্ডের চেয়ারম্যান নিত্যানন্দ দেবনাথ।








