ফের ভয়ঙ্করভাবে ভেঙে পড়লো সেতু!

অনলাইন ডেস্ক, 2 সেপ্টেম্বর, ২০২৫। মঙ্গলবার দুপুরে কৈলাসহর গোবিন্দপুর থেকে কিনাইচর যাবার পথে লক্ষ্মীছড়ার উপর নির্মিত লোহার ব্রিজ কংক্রিট বোঝাই ট্রিপার ও ই-রিক্সা সহ ভেঙে পড়ে।

এই সেতুটি ভেঙে পড়ায় কিনাইচরের প্রায় এক হাজার পরিবার সম্পূর্ণভাবে শহরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ঘটনায় ই-রিক্সা চালক এবং দুই মহিলা আহত হয়েছেন।

পূর্ত দপ্তরের উদাসীনতায় ক্ষুব্ধ স্থানীয় বিধায়ক বীরজিৎ সিনহা। আজ দুপুরে গোবিন্দপুর থেকে কিনাইচর যাবার পথে লক্ষ্মীছড়ার উপর অবস্থিত লোহার ব্রিজ কংক্রিট বোঝাই ট্রিপার ও একটি ইলেকট্রিক অটো সহ ভেঙ্গে পড়ে।

এই ব্রিজটি ভেঙ্গে যাবার কারণে শহরের সঙ্গে কিনাইচর বাসীর যোগাযোগ ছিন্ন হয়ে গেছে। ব্রিজ ভাঙ্গার খবর পেয়ে সাথে সাথে ঘটনা স্থলে ছুটে যান বিধায়ক বীরজিৎ সিনহা, গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান সহ অন্যান্যরা।

ভাঙ্গা ব্রিজ পরিদর্শন শেষে বিধায়ক বীরজিৎ সিনহা ও গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান চলে যান পূর্ত দপ্তরের চিফ এক্সিকিউটিভের নিকট।

তারা অতিসত্বর এক্সিকিউটিভকে মানুষ চলাচলের জন্য অতিসত্বর একটি সেতু নির্মাণের জন্য দাবি জানান। ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা শাসক, জেলা পুলিশ সুপার,পুর পরিষদের চেয়ারপার্সন, মহকুমা শাসক সহ অনেকেই।

Leave a Comment