মোটরসাইকেল চুরির সময় হাতেনাতে আটক চোর

অনলাইন ডেস্ক, 2 সেপ্টেম্বর, ২০২৫। বাইক চুরি করতে এসে ধরা পড়ে চোর ! সোমবার গভীর রাতে কমলাসাগর বিধানসভার কোনাবন এসসি কলোনি এলাকার নিপুল দে’র বাড়িতে ঘটনা।

অভিযুক্তের নাম সমীর দাস। সোমবার গভীর রাতে কমলাসাগর বিধানসভার কোনাবন এস সি কলোনি এলাকার নিপুল দে বাড়িতে সেই কুখ্যাত বাইক চোর সমীর দাস হানা দেয়।

জানাযায় কোনাবন এসসি কলোনি এলাকার নিপুল দে একটি ঘরের মধ্যে তার একটি হাঙ্ক বাইক রাখা ছিল।

আনুমানিক রাত বারোটা নাগাদ সকলে যখন ঘুমিয়ে পড়ে এমন সময় কৈয়াডেপা এলাকার কুখ্যাত বাইক চোর সমির দাস, বাবার নাম সজল দাস সেই বাড়িতে হানা দেয় এবং ঘর থেকে তালা ভেঙ্গে বাইকটি ধীরে ধীরে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

এমন সময় বাড়ির মালিক টের পেয়ে চিৎকার শুরু করলে পার্শ্ববর্তী এলাকার জনগণ ছুটে আসে।

পরবর্তী সময়ে সমীর দাসকে হাত-পা বেঁধে গণধোলায় দেয় কাদা মাটির মধ্যে রেখে।

এদিকে মধুপুর থানা পুলিশ ভোরবেলা দ্রুত ছুটে যাই এবং সেখান থেকে তাকে উদ্ধার করে নিয়ে আসে মধুপুর থানায়।

মঙ্গলবার দুপুর একটা নাগাদ তাকে বিশালগড় মহকুমা আদালতে সুপর্ণ করেন।

Leave a Comment