অনলাইন ডেস্ক, ২৭ আগস্ট, ২০২৫। ! বিশালগড়ে শিক্ষক আক্রান্তের ঘটনায় গ্রেফতার আরও একজন!
টিআই প্যারেড করানো হবে বলে ধৃতের পরিচয় গোপন রাখছে পুলিশ।
বিশালগড়ের সুপরিচিত শিক্ষক রাজেশ সুর চৌধুরীর উপর আক্রমণকারী দ্বিতীয় অভিযুক্তকে গ্রেপ্তার করে বিশালগড় থানা পুলিশ।
জানাযায় সোমবার সন্ধ্যা নাগাদ অফিসটিলা এলাকায় একাধিক দুষ্কৃতিকারীর হাতে আক্রান্ত হয়েছিলেন বিশালগড় দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সুপরিচিত শিক্ষক রাজেশ সুর চৌধুরী।
ঘটনাকে কেন্দ্র করে বেশ কিছুদিন যাবৎ উত্তপ্ত ঘোটা বিশালগড় মহকুমা।
রাজনৈতিক অ রাজনৈতিক বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে অভিযুক্তদের গ্রেফতারের দাবি তোলেন।
এদিকে বিশালগড় থানার পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করতে কোমর বেদে মাঠে নামে।
গতকাল হঠাৎ মঙ্গলবার গভীর রাতে আগরতলা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
এমপিঅভিযুক্তকে টি আই প্যারেড করা হবে। বুধবার দুপুরে অভিযুক্তকে আদালতে সোপর্দ করে বিশালগড় থানার পুলিশ।








