টাকারজলায় তিপ্রা মথায় ভাঙ্গন ধরালো বিজেপি

অনলাইন ডেস্ক, ২৭ আগস্ট, ২০২৫। ! টাকারজলা বিধানসভায় মথা দল অর্থাৎ আনারস ছেড়ে বিজেপি দলে (পদ্ম শিবিরে) যোগদান করে ১৩ পরিবারের ৫২জন ভোটার।

ঘটনা বুধবার দুপুরে টাকারজলা মন্ডলের অন্তর্গত জন্ম জয়নগর ভিলেজ কমিটির হরিমঙ্গল পাড়া এলাকায়।

হরিমঙ্গল পাড়ায় টাকারজলা মন্ডল সভাপতি নির্মল দেববর্মার নেতৃত্বে এক যোগদান সভা অনুষ্ঠিত হয়।

এই যোগদান সভায় মথা দল ছেড়ে ৫২ ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে।

তাদের হাতে বিজেপি দলের পতাকা দিয়ে তাদেরকে বরণ করে নেন মন্ডল সভাপতি নির্মল দেববর্মা।

এছাড়াও ছিলেন মন্ডলের সহ-সভাপতি রমনাথ দেববর্মা।নবাগতরা আগামী দিনে বিজেপি দলের হয়ে কাজ করবেন বলে যোগদান সভায় অঙ্গীকার করেছেন।

সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে টাকার জলা মণ্ডল সভাপতি নির্মল দেববর্মা বলেন ২০২৬ সালে এডিসি নির্বাচন।

এই এডিসি নির্বাচনকে সামনে রেখে ক্রমাগত পাহাড়ে বিভিন্ন দল ত্যাগ করে বিজেপি দলে যোগদান করছে অনেক ভোটার।

ঘোটা রাজ্যের মধ্যে রেকর্ড ভোটে গত ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে মথা দলের প্রার্থী বিশ্বজিৎ কলই জয় লাভ করে রাজ্য বিধানসভায় প্রতিনিধিত্ব করছেন বিধায়ক হিসেবে।

টাকারজলা বিধানসভায় মথা দলের ভিত্তি অত্যন্ত মজবুত। হঠাৎ করে এডিসি নির্বাচন ঘনিয়ে আসতেই মথা থেকে মুখ ঘুরিয়ে বিজেপি দলে যোগদান এর ঘটনাকে ঘিরে টাকারজলার রাজনৈতিক মহলে শুরু হয়েছে গুঞ্জন।

এই ঘটনাকে ঘিরে কেউ কেউ বলছে টাকারজলা এডিসি নির্বাচন ঘনিয়ে আসতেই উল্টো গঙ্গা প্রবাহিত হতে শুরু হয়েছে।

Leave a Comment