অনলাইন ডেস্ক, ০৭ আগস্ট, ২০২৫: ২০ লক্ষ টাকার মাদক উদ্ধার করল মুঙ্গিয়াকামী থানার পুলিশ। তার আনুমানিক মূল্য ২০ কোটি টাকা। এই ঘটনায় একটি বোলেরো গাড়ি সহ চালক কে আটক করা হয়েছে।
জানা যায়, তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী থানার অন্তর্গত ৪১ মাইলের নাকা চেকিং এর সময়। সংবাদে প্রকাশ, নিয়মিত চেকিং করার সময় বুধবার বিকেল নাগাদ সন্দেহজনকভাবে একটা বোলেরো গাড়িকে আটক করে তল্লাশি চালানো হয়।
এই তল্লাশি চালানোর পর দেখা যায় ওই গাড়িটিতে বিশেষভাবে আঠারোটা বাক্সের মধ্যে অবৈধ হেরোইন রাখা আছে। এরপর নাকা পয়েন্টের দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মী মহকুমা পুলিশ আধিকারিক বিষয়টা অবগত করেন।
পরবর্তীতে মহকুমা পুলিশ আধিকারিকরা এই অবৈধ ব্রাউন সুগার গুলো বাজেয়াপ্ত করে। পুলিশের বক্তব্য অনুযায়ী,, বাজেয়াপ্ত করা ব্রাউন সুগারের ওজন ২১২ গ্রামের কিছু বেশি, যার আনুমানিক বাজার মূল্য ২০ লক্ষ টাকা বলে দাবি করেছেন মহকুমা পুলিশ আধিকারিকের।
এর পরিপ্রেক্ষিতে ওই গাড়ির চালক জনৈক আব্দুল কালামকে আটক করা হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের স্পষ্ট বক্তব্য হচ্ছে, বরাবর নাকা পয়েন্ট সহ সার্বিকভাবে পুলিশের নজরদারি অব্যাহত রয়েছে।
বুধবারের এই ঘটনায় ধৃত ব্যাক্তির বিরুদ্ধে এন.ডি.পি.এস ধারা অনুযায়ী প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ সাপেক্ষে মামলা নিয়ে ঘটনার তদন্ত কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে বলে দাবি পুলিশের।








