অটো মজদুর সংঘের উদ্দ্যোগে থানার ওসিদের সংবর্ধনা

অনলাইন ডেস্ক, ১ লা আগস্ট, ২০২৫ : ভারতীয় মজদুর সংঘের অটো মজদুর সংঘের উদ্দ্যোগে শান্তির বাজার থানার ওসি ও সেকেন্ড ওসিকে সংবর্ধনা প্রদান করা হয়।

শান্তির বাজার থানায় নবনিযুক্ত থানার ওসির দায়িত্বপেয়েছেন রাজু দত্ত। তিনি জিরানিয়া থানা থেকে শান্তির বাজার থানার দায়িত্বে এসেছেন।

থানায় আসার পর শুক্রবার শান্তির বাজার ভারতীয় মজদুর অটো সংঘের উদ্দ্যোগে শান্তির বাজার থানার ওসি রাজু দত্তকে সংবর্ধনা প্রদানকরাহয়। উত্তরীয় পরিয়ে ফুলের তোরা দিয়ে সংবর্ধনা প্রদানকরে সকলে ওসির সঙ্গে সৌজন্যতামূলক সাক্ষাৎকরেন।

আগামীদিনে কিভাবে সকলেমিলে ভালোভাবে কাজকরতে পারবে ও দুর্ঘটনা এরাতে কি কি করনীয় প্রয়োজন তানিয়ে বিস্তারিত আলোচনা করাহয়।

অটোমজদুর সংঘের অটো চালকরা থানার ওসির পাশাপাশি শান্তির বাজার থানার নবনিযুক্ত সেকন্ড ওসি এস আই সমীর বিশ্বাসকে উত্তরীয় ও ফুলের তোরাদিয়ে বরন করেনেন।

আজকের এই সংববর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অটো মজদুর সংঘ শান্তির বাজার মহকুমার সেক্রেটারি অপু মজুমদার, প্রসেনজিৎ দেবনাথ ভাইস প্রেসিডেন্ট, অফিস সেক্রেটারি অমৃত চক্রবর্তী সহ অন্যান্যরা।

আজকের অনুষ্ঠানের মধ্যদিয়ে সমীর বিশ্বাস ও ওসি রাজু দত্ত অটো সংঘের সদস্যদের নিয়ে আগামীদিনে প্রয়াস কর্মসূচী সংঘটীত করার প্রস্তাবদেন। প্রয়াস কর্মসূচীর মাধ্যমে আরক্ষা দপ্তরের কর্মীরা নানান বিষয়ে লোকজনের সচেতন করেথাকেন।

কিতাই সমীর বিশ্বাস ও ওসি রাজু দত্ত এই কর্মসূচী হাতে নেওয়ার আগ্রহ প্রকাশকরেন। পুলিশের কাছথেকে এইধরনের প্রস্তাব হাতেপেয়ে আগামীদিনে এই কর্মসূচী হাতেনেওয়ার আগ্রহ প্রকাশকরে ভারতীয় মজদুর অটোসংঘের সদস্যরা।

Leave a Comment