অনলাইন ডেস্ক, ৩১ জুলাই, ২০২৫: একটা সময়ে তেলিয়ামুড়াতে দুর্গাপূজা আয়োজনের ক্ষেত্রে অন্যতম আকর্ষণের কেন্দ্র বিন্দুতে ছিল টি এস আর ১২নং ব্যাটেলিয়ানের পূজা আয়োজন। তবে বিগত ৫-৬ বছর যাবত ছোট পরিসরে পূজার আয়োজন করার পর, এ বছর বেশ সমারোহের সাথে আয়োজন হতে চলেছে দুর্গাপূজার।
আজকে খুঁটিপূজা সম্পাদনের মধ্য দিয়ে এই বার্তা প্রদান করল টিএসআর দ্বাদশ ব্যাটেলিয়ান। ডেপুটি কমান্ডেন্ট সুবোধ চন্দ্র দাস কে সাথে নিয়ে কমান্ডেন্ট অশোক কুমার সিনহা দাবি করেছেন, ঐতিহ্য অনুযায়ী টিএসআর এর দ্বাদশ ব্যাটেলিয়ান এবার চাকমা ঘাটে ব্যাপক উৎসাহের সাথে দুর্গাপূজা আয়োজন করতে চলেছে।
মূলত এবারের পূজায় থিম হিসেবে থাকবে কাল্পনিক প্যান্ডেল সহ নব দুর্গাকে উপস্থাপিত করা হচ্ছে, এমনটা জানিয়েছেন কমান্ডেন্ট। বিগত বছরগুলোর মত এবারও তেলিয়ামুড়া সহ রাজ্যের বিভিন্ন জায়গার সাধারণ মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকবে টিএসআর দ্বাদশ ব্যাটেলিয়ানের এ বছরের দূর্গা পূজা আয়োজন, এমনটাই আশাবাদী কমান্ড্যান্ট সহ অন্যান্যরা।
এখানে উল্লেখ করা প্রয়োজন বরাবর নিজেদের মতো করে নিজেদের উদ্যোগে টিএস আর পূজা আয়োজনের পাশাপাশি বিভিন্ন প্রকারের সামাজিক কর্মকান্ডে নিজেদের নিয়োজিত করে থাকে।








