মাছ ধরতে গিয়ে রুদ্রসাগরে জলে ডুবে মৃত্যু এক যুবকের

অনলাইন ডেস্ক, ৩০ জুলাই, ২০২৫: মেলাঘর রুদ্রসাগরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল ২২ বছরের এক যুবকের। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে বুধবার রুদ্রসাগরে। যুবকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে।

জানা গিয়েছে, দুপুরে নিকেশ দাস ও প্রীতম দাস রুদ্রসাগরে মাছ ধরতে যায় নৌকা নিয়ে। রুদ্রসাগরে মাছ ধরার সময় নিকেশ দাস ও প্রীতম দাসের নৌকা উল্টে যায়। তখন প্রীতম দাস নৌকাটি তোলার চোঁট করছিল।

আর নিকেস দাস সাঁতার কেটে রুদ্রসাগরের পাড়ে আসার জনা রওয়ানা হয়। সাঁতার কেটে কিছুটা দূরে যাওয়ার পর নিকেস দাস জলে ডুবে যায়। স্থানীয়রা ঘটনা প্রত্যক্ষ করে খবর দেয় মেলাঘর দমকল বাহিনীর কর্মীদের।

দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় নিকেশ দাসের দেহ উদ্ধার করে মেলাঘর হাসপাতালে নিয়ে যায়।

বর্তমানে মেলাঘর হাসপাতাল মর্গে রয়েছে নিকেশ দাসের মৃতদেহ। ময়নাতদন্তের পর মৃতদেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে।

Leave a Comment