অনলাইন ডেস্ক,২৪ জুলাই,২০২৫: বাইক চোরকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিল জনতা। বুধবার গভীর রাতে ঘটনাটি গোকুলনগর এলাকায়।
বুধবার গভীর রাতে পশ্চিম গোকুলনগর এলাকার কিছু যুবক রাস্তা দিয়ে হেঁটে বাড়িতে যাচ্ছিলেন। এমন সময় এক কুখ্যাত চোর পশ্চিম গোকুলনগর নিম চৌমুহনী এলাকায় যার নাম সমীর দাস, বাবার নাম সজল দাস,বাড়ির মধুপুর থানাদিন নোয়াবাড়ি এলাকায়। একটি নতুন চুরির বাইক নিয়ে রাস্তার পাশে বসে ফোনে আলাপ করছিলেন।
এমন সময় যুবকদের সন্দেহ হওয়াতে জিজ্ঞেস করতেই বেরিয়ে এলো মূল রহস্য। যুবকরা জানান সেই নতুন বাইকের নম্বর প্লেট তুলে ফেলে দিয়েছে। হাতের লেখা একটি নম্বর রয়েছে তাও আবার অক্ষর পাল্টিয়ে দেওয়া পুরোপুরি বোঝা যাচ্ছে।
একটি ভুল নম্বর দেওয়া হয়েছিল যার নম্বর ছিল TR07H6681 তার পাশাপাশি বাইকটির লক পুরোপুরি ভাঙ্গা অবস্থা রয়েছে। পরবর্তী সময়ে যুবকরা জিজ্ঞেস করতেই চাপে পড়ে কুখ্যাত চোর সমীর দাস সম্পূর্ণ ঘটনা স্বীকার করে চুরি করে নিয়ে এসেছে মধুপুর থানা এলাকার নোয়াবাড়ি রাস্তার পাশ থেকে।
সে এক যুবকের জন্য অপেক্ষা করছিল তার নাম শফিক মিয়া বাড়ি বজেন্দ্রনগর এলাকায়। পরবর্তী সময়ে ওই এলাকার যুবকরা তাকে কিছু গণধোলাই দিয়ে অটোর মধ্যে হাত গুলি বেঁধে রাখে এবং তার কাছ থেকে একটি ধাড়ালো ছুড়ি উদ্ধার করে। পরে বিশালগড় থানায় খবর দিলে পুলিশ ছুটে এসে তাকে সেখান থেকে বাইকসহ গ্রেপ্তার করে নিয়ে যাই।








