মন্দিরের প্রণামী বাক্স ভেঙ্গে অর্থ নিয়ে পালালো চোর!

অনলাইন ডেস্ক, ২২ জুলাই, ২০২৫ : আবারো ধর্মীয় প্রতিষ্ঠানে চোরের থাবা!এবার প্রকাশ্য দিবা লোকে মন্দিরের প্রণামী বাক্স ভেঙ্গে অর্থ নিয়ে পালালো চোর!!ঘটনা সোনামুড়া থানাধীন শোন আমরা টাউন স্থিত শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দিরে।

ঘটনা আনুমানিক সকাল ন’টা নাগাদ , মন্দির কর্তৃপক্ষ সিসিটিভির ফুটে জ দেখে জানান সকাল আনুমানিক নটা নাগ াদ চোর মন্দিরে প্রবেশ করে এবং দীর্ঘক্ষণ প্রচেষ্টার পর মন্দিরের প্রণামী বাক্স ভেঙে অর্থ নিয়ে চম্পট দেয় ।

পরবর্তী সময়ে মন্দিরের পুরোহিতের আসার আনাগোনা পেতেই পেছন দিয়ে পালিয়ে যায় চোর। যদিও মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে সোনামুড়া থানায় বিষয়টি জানিয়ে অভিযোগ দায়ের করা হয়।

পুলিশ ঘটনার স্থল পরিদর্শন করে তদন্ত করবেন বলে জানান। প্রশাসনিক ব্যর্থতার ফলেই প্রকাশ্য দিবালোকে এই ধরনের চুরি কাণ্ড সংঘটিত হচ্ছে বলে দাবি করেন মন্দির কর্তৃপক্ষ।

তবে প্রণামি বাক্সে কি পরিমান অর্থ ছিল সেটা নিরূপণ করা যায়নি। মন্দিরের সিসিটিভি ফুটেজ থেকে চোরকে চিহ্নিত করে দ্রুত প্রশাসনের আওতায় নেওয়ার দাবী জানিয়েছে কর্তৃপক্ষ।

Leave a Comment