কৈলাসহর প্রেস ক্লাবে এআই সচেতনতামূলক কর্মশালা

অনলাইন ডেস্ক, ২২ জুলাই, ২০২৫: কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ কৈলাসহর প্রেস ক্লাবে অনুষ্ঠিত হল একটি গুরুত্বপূর্ণ কর্মশালা।

এআই ফর ডিজিটাল রেডিনেস অ্যান্ড অ্যাডভান্সমেন্ট” (ADiRA)-এর উদ্যোগে এবং কৈলাসহর প্রেস ক্লাবের সহযোগিতায় আয়োজিত এই কর্মশালায় অংশ নেন সাংবাদিক, ছাত্রছাত্রী ও বিভিন্ন পেশার ৮৯ জন নাগরিক।

এআই মাস্টার ট্রেনার জয়দ্বীপ দাশগুপ্ত কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ, সুবিধা ও চ্যালেঞ্জ নিয়ে সহজ ও প্রাঞ্জল ভাষায় প্রশিক্ষণ দেন। তিনি জানান, দক্ষতার অভাবে ভুল প্রয়োগ বিপজ্জনক হতে পারে, তাই যথাযথ প্রশিক্ষণ জরুরি।

কর্মশালায় অংশগ্রহণকারীরা এআই টুলস, ভুয়ো সংবাদ শনাক্তকরণ ও তথ্য যাচাইয়ের কৌশল নিয়ে হাতে-কলমে শিক্ষা লাভ করেন।

প্রেস ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহ-সভাপতি অনুপম পাল, অরিন্দম দে, সম্পাদক সুকান্ত চক্রবর্তী, বরিষ্ঠ সদস্য চারুকৃষ্ণ কর, প্রলয়েন্দু চৌধুরী সহ অন্যান্যরা।প্রশিক্ষক জানান, “সঠিক জ্ঞান ও দক্ষতা থাকলে এআই বিপদ নয়, বরং নতুন দিগন্ত। কর্মশালার শেষে অংশগ্রহণকারীরা সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এমন কর্মসূচির প্রত্যাশা করেন।

Leave a Comment