দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করলো এসটিজিটি ২০২২-এর পরীক্ষার্থীরা

অনলাইন ডেস্ক, ১৮ জুলাই, ২০২৫: গত প্রায় তিন বছর হতে চলেছে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করছে না সরকার। আইনি জটিলতার নামে অজুহাত দেখিয়ে নিয়োগ প্রক্রিয় ঝুলিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ। এরমধ্যে আবার মন্ত্রীসভায় শূনা পদ ঘোষণা।

এরই প্রতিবাদে শুক্রবার মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করে তীব্র প্রতিবাদে শামিল হলো এস টি জি টি ২০২২-এর পরীক্ষার্থীরা। তাদের দাবি দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য। এদিন তারা সকালবেলা মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে এসে জড়ো হয়, পুলিশ বিষয়টি টের পাওয়ার আগেই তারা মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করে ফেলে।

খবর পেয়ে পূর্ব আগরতলা থানার পুলিশ ছুটে আসে। কাল বিকলম্ব না করে আন্দোলনকারীদের আটক করে গাড়িতে তুলে নিয়ে যায়। আন্দোলনকারীদের বক্তব্য, ২০২২ সালের সেপ্টেম্বর মাসের এস টি জি টি পরীক্ষার্থীদের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য বহুবার দাবি করা হয়েছে সরকারের কাছে। অথচ সরকার তাদের নাযি কর্মপাত করছে না। এর মধ্যে সম্প্রতি মন্ত্রিসভার বৈঠকে এসটিডিজটি পদে শূন্য পদ পূরণ করার ঘোষণা দিয়েছে সরকার।

যা দেখে রীতিমতো হতাশ ২০২২ সালের পরীক্ষার্থীরা। তাই তারা আজকে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করতে বাধ্য হয়েছেন। সরকার যদি তাদের চাকরি না দেয় তাহলে বিষ দিয়ে মেরে ফেলুক। এভাবেই সরকারের উদ্দেশ্যে নিজের তিক্ততা প্রকাশ করলেন এক যুবক। অপরদিকে এক মহিলা পরীক্ষার্থী জানান, সরকার আড়াই বছর তাদের বুলিয়ে রেখে এখন আবার নতুন করে মন্ত্রিসভায় সাত শতাধিক শূন্য পদ পূরণ করার সিদ্ধান্ত নেয়।

তাই সরকারের উদ্দেশ্যে দাবি আগে ২০২২ সালের পরীক্ষার্থীদের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য। কারণ বহু টাকা ব্যয় করে ২০২২ সালে পরীক্ষায় বসেছে। তাদের মধ্যে অনেকে রয়েছেন যারা পরীক্ষায় ভালো ফলাফল করবে। তারা কেন দ্বিতীয়বার পরীক্ষায় বসে অর্থ ব্যয় করবে, প্রশ্ন।

তাদের দাবি আগে সরকার ২০২২ সালের পরীক্ষার্থীদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য। এবং মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে অরা বলেন বহুবার মুধামন্ত্রীর সাথে দেখা করার সুযোগ চেয়েছিল, অথচ মুখ্যমন্ত্রী দেখা করার সুযোগ দেননি। কিন্তু তারাও এ রাজ্যো সরকার গঠনে ভূমিকা নিয়েছিলেন বলে দাবি করেন এদিন। পাশাপাশি আরো জানান এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে সরকার যাতে কোন ধরনের অমানবিক আচরণ না করে। তাহলে তারা আন্দোলন থেকে পিছু হাঁটবে না।

Leave a Comment