অনলাইন ডেস্ক, ১৪ জুলাই, ২০২৫: সোমবার ধর্মনগর বিদ্যুৎ নিগমের অফিস ঘেরাও করলো কংগ্রেস। এদিন ছয় দফা দাবির ভিত্তিতে ধর্মনগর বিদ্যুৎ নিগমের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায় কংগ্রেস কর্মীরা।
বিক্ষোভ কর্মসূচির আগে ধর্মনগর জেলা কংগ্রেস ভবন থেকে এক প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি গোটা ধর্মনগর শহর পরিক্রমা শেষে পৌঁছায় ধর্মনগর বিদ্যুৎ নিগমের অফিসের সামনে, একটা সময় আন্দোলনকারীরা রাস্তা অবরোধ করে।
অভিযোগ ধর্মনগরে বিদ্যুৎ পরিষেবার অব্যবস্থা এবং স্মার্ট মিটার বসানো হচ্ছে। তা নিয়ে সাধারণ মানুষের ক্ষোভবাড়ছে। তাই প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করল ধর্মনগর জেলা কংগ্রেস।
পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় মোতায়েন করা হয় পুলিশ, টি এস আর ও আযা সামরিক বাহিনী। বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা দিগবিজয় চক্রবর্তী, যুব কংগ্রেস জেলা সভাপতি জাহাঙ্গীর হোসেন সহ বহু কর্মী-সমর্থক।
বিক্ষোভকারীরা বৃষ্টি উপেক্ষা না করেই অরা আন্দোলনে অংশ নেন। পরে কংগ্রেসের একটি প্রতিনিধি দল ধর্মনগর বিদ্যুৎ নিগমের সিনিয়র ম্যানেজার বিরোজিৎ পলের হাতে ছয় দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি প্রদান করেন।
পরে জেলা কংগ্রেস নেতত্ব জানান, বর্তমানে বিদ্যুৎ পরিষেবার মান একেবারেই তলানিতে ঠেকেছে, যার ফলে সাধারণ জনগণ চরম দুর্ভোগের শিকার। অর উপর দিয়ে আবার বিদ্যুৎ মাশুন বৃদ্ধি করা হয়েছে এবং আর্ট মিটার বসানো হচ্ছে।
বিদ্যুৎ দপ্তর যদি যথাসময়ে কার্যকর পদক্ষেপ না নেয়, তবে কংগ্রেস দল আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দেন তারা।
অপরদিকে স্মার্ট মিটরের বিরুদ্ধে সরব হল রাজ্য কংগ্রেস দল সোমবার আমবাসায় জেলা কংগ্রেস দলের পক্ষ থেকে স্মার্ট মিটার সহ বিভিন্ন দাবিতে আমবাসা বিদ্যুৎ নিগমের জেনারেল ম্যানেজারের নিকট ডেপুটেশন প্রদান করে।
প্রথমে কংগ্রেস ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল করে আমবাসা বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে। শেষে বিদ্যুৎ নিগম অফিসে মিছিল সমাপ্ত হয়।
এদিনের কর্মসূচিতে উপস্থিত দল্যের জেলা সভাপতি নিছু মারাক, পিসিসির সদস্য মানিক দেব সহ অন্যান্য কর্মী সমর্থকরা।







