ড. শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন একজন ব্যতিক্রমী প্রাতঃ স্মরণীয় ব্যক্তিত্ব : তপঃ জাতি কল্যাণমন্ত্রী

অনলাইন ডেস্ক, ৭ জুলাই ২০২৫ : ড. শ্যামাপ্রসাদ মুখার্জির বিচারধারাকে সম্মান জানিয়ে বর্তমান কেন্দ্রীয় ও রাজ্য সরকার কাজ করে চলেছে।

ভারতের কৃষ্টি, সংস্কৃতি ও অখন্ডতা রক্ষায় ভারত কেশরী ড. শ্যামাপ্রসাদ মুখার্জির অবদান অনস্বীকার্য। কুমারঘাট মহকুমা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের উদ্যোগে গতকাল ফটিকরায়ের নজরুল কলাকেন্দ্রে মহকুমা ভিত্তিক ড. শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করে একথা বলেন তপশিলী জাতি কল্যাণ মন্ত্রী সুধাংশু দাস।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুমতি দাস।

Moভারত কেশরী ড. শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে গতকাল নজরুল কলাকেন্দ্রে আলোচনাচক্র ও দেশাত্মবোধক সঙ্গীত, নৃত্যানুষ্ঠান আয়োজিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন, জন্ম ও মৃত্যু একটি চিরন্তন ঘটনা।

তার মধ্যে সমাজে এমন কিছু ব্যতিক্রমী মানুষ জন্মান যে কারণে তাঁরা প্রাতঃ স্মরণীয় হয়ে থাকেন।

ড. শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন এমনই একজন ব্যতিক্রমী প্রাতঃ স্মরণীয় ব্যক্তিত্ব।

তিনি বলেন, ড. শ্যামাপ্রসাদ মুখার্জি সারা জীবন নিপিড়িত, অসহায়, মানুষের সেবায় কাজ করে গেছেন।

পশ্চিমবঙ্গে তৎকালীন সময়ে দুর্ভিক্ষ মহামারির সময়ে একটি ত্রাণ কমিটি গঠন করে অসহায় মানুষের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছিলেন।

ধর্মের ভিত্তিতে দেশ ভাগের তিনি তীব্র বিরোধী ছিলেন। তিনি কাশ্মীরে ৩৭০ ধারারও বিরোধী ছিলেন।

তাঁর বিচারধারা অনুযায়ী বর্তমান কেন্দ্রীয় সরকার কাশ্মীরে ৩৭০ ধারা চিরতরে বিলুপ্ত করেছে। ড. শ্যামাপ্রসাদ মুখার্জির বিচার ধারায় দেশকে এগিয়ে নিয়ে যেতে তিনি সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

প্রধান অতিথি ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস বলেন, ড. শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন স্বাধীনতা সংগ্রামের এক মহান ব্যক্তিত্ব।

তাঁর মূল স্লোগান ছিল-‘এক জাতি, এক নিশান, এক বিধান’ অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত শিক্ষক যদুলাল রায় ও সমাজসেবী নীলকান্ত সিনহা।

উপস্থিত ছিলেন কুমারঘাট পঞ্চায়েত সমিতির সদস্য শুভেন্দু দাস, প্রকাশ বণিক ও শিবেন্দু ঘোষ, ডিসিএম শুভঙ্কর সেন, সমাজসেবী তরুণ কুমার দাস, মনোজ পাল চৌধুরী প্রমুখ

Leave a Comment