বিশালগড় পঞ্চায়েত সমিতির উদ্যোগে সব বিদ্যালয়ে বিভিন্ন সামগ্রী বিলি

অনলাইন ডেস্ক, ৩০ জুন, ২০২৫ : বিশালগড় পঞ্চায়েত সমিতির উদ্যোগে বিশালগড় বিদ্যালয় পরিদর্শকের অধীনস্থ সবগুলি বিদ্যালয়ে প্রদান করা হয় খেলাধুলার সামগ্রী,টি শার্ট, দিব্যাঙ্গ ছাত্রদের সহায়তা সামগ্রী, ইকো ক্লাব সামগ্রী।

সোমবার বিশালগড় অফিসটিলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের হলঘরে আয়োজিত অনুষ্ঠানে এই সামগ্রী গুলো বিতরণ করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধায়ক সুশান্ত দেব।

এছাড়া ছিলেন বিশালগড় পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন অতসী দাস, পঞ্চায়েত সমিতির সদস্য শ্যামল দেবনাথ,বিশালগড় বিদ্যালয় পরিদর্শক প্রদীপ দেববর্মা,অফিসটিলা স্কুলের এসএমসি চেয়ারম্যান,সুজয় দে,প্রধান শিক্ষক গোবর্ধন দেবনাথ প্রমুখ।

অনুষ্ঠানে ব্লক এলাকার সবগুলো স্কুলের প্রধান শিক্ষক,টিচার ইনচার্জ,এসএমসি চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।বিধায়ক সুশান্ত দেব বলেন ছাত্র যুব সমাজকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার সঙ্গে যুক্ত করার যাবতীয় পদক্ষেপ নেয়া হচ্ছে।

স্কুল গুলোতে খেলা ধুলার সামগ্রী প্রদানের সিদ্ধান্ত প্রশংসনীয়।সামগ্রিক গুলো বাক্সবন্দি না রেখে প্রতিদিন খেলার মাঠে ছেলে মেয়েদের নিয়ে মাঠে যাওয়ার পরামর্শ দেন তিনি।

Leave a Comment