উদয়পুরে জগন্নাথের রথযাত্রা সনাতনী ধর্মাবলম্বী মানুষের কাছে রথযাত্রা একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান: অর্থমন্ত্রী

অনলাইন ডেস্ক, ২৭ জুন, ২০২৫ : তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং জগন্নাথ বাড়ির ব্যবস্থাপনায় আজ উদয়পুরে আয়োজিত হয় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব।

এই মহোৎসবের উদ্বোধন করেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। উদ্বোধকের ভাষণে তিনি বলেন, উদয়পুরের জগন্নাথ বাড়ির রথযাত্রা একটি প্রাচীন রথযাত্রা।

সনাতনী ধর্মাবলম্বী মানুষের কাছে রথযাত্রা একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান। সনাতনীদের বিশ্বাস রথের দড়ি টান দিলে পুণ্য লাভ হয়। তিনি রথযাত্রা উপলক্ষ্যে সকলকে শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উদয়পুর মহকুমার মহকুমা শাসক ত্রিদীপ সরকার। সভাপতিত্ব করেন উদয়পুর পুরপরিষদের চেয়ারপার্সন শীতল চন্দ্র মজুমদার।

এছাড়া উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহ-অধিকর্তা অজয় দে, সমাজসেবিকা সবিতা নাগ প্রমুখ। এদিন উপস্থিত অতিথিগণ সহ সাধারণ মানুষ রথযাত্রায় অংশ নেন।

Leave a Comment