অনলাইন ডেস্ক, ২৪ জুন, ২০২৫: সম্প্রতি আগরতলার বাধারঘাটের মাতৃপল্লী এলাকায় এক দুর্ভাগ্যজনক ঘটনায় তিনজন কিশোরের জলে ডুবে প্রাণহানি ঘটে। এরা হলেন ববি শুরু দাস, শুভজিৎ দে এবং শুভম দেব।
মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা আজ মুখ্যমন্ত্রী সমীপেষু কর্মসূচিতে উপস্থিত শোকাহত পরিবারবর্গের সদস্যদের সাথে মিলিত হয়ে তাদের পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। মুখ্যমন্ত্রী মৃত প্রত্যেকের পরিবারবর্গের হাতে আর্থিক সহায়তা হিসাবে চার লক্ষ টাকা করে চেক তুলে দেন।








