রাজ্য থেকে চুরি যাওয়া ই-‌রিক্সা উদ্ধার আসামে, আটক এক

অনলাইন ডেস্ক, ২৪ জুন ২০২৫। আজ থেকে প্রায় ১৫-১৬ দিন পূর্বে উত্তর‌ ত্রিপুরার প্রেমতলা বাজার এলাকা থেকে চুরি যাওয়া একটি টুকটুক বাহন অবশেষে উদ্ধার হল অস‌মের বাজা‌রিছড়া থানা‌ধিন কু‌কিতল থে‌কে।

এ‌তে এক চোর‌কে আট‌কের খবর পাওয়া‌ গে‌ছে।জানা গে‌ছে ত্রিপুরার চুরাইবা‌ড়ি থানার অন্তর্গত বাঘন এলাকার বাসিন্দা বিশ্বজিৎ মালাকার-এর টুকটুক বাহন‌টি গত প্রায় পক্ষকাল পূ‌র্বে চুরি হয়।প‌রে বাহন মা‌লিক নিজ উত্তর ত্রিপুরার চুরাইবাড়ি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

উক্ত অ‌ভি‌যো‌গের ভিত্তিতে তদন্তে নামে চুরাইবাড়ি থানার পুলিশ।এ‌তে বহু অনুসন্ধানের পর অবশেষে সোমবার সন্ধ্যায় ত্রিপুরা পুলিশ খবর পায় যে টুকটুকটি রাখা রয়েছে প্রতিবেশী রাজ্য আসামের বাজারিছড়া থানার অন্তর্গত কুকিতল গ্রামের ৮ নম্বর ওয়ার্ডে।

এ‌তে ত্রিপুরা পুলিশ অভিযানে নেমে স্থানীয় বাসিন্দা লক্ষ্মণ বাল্মিকদা‌সের বাড়ি থেকে টুকটুকটি উদ্ধার করে।এবং এ‌তে জ‌ড়িত স‌ন্দ‌হে লক্ষ্মন‌কে আটক করে।বর্তমানে ধৃত ব‌্যক্তি‌টি পুলিশ হেফাজতে রয়েছে।

Leave a Comment