সোনামুড়ার এন সি নগর গ্রাম পঞ্চায়েতে ঘটল এক ভয়াবহ কাণ্ড ! নিজ বাড়ির মধ্যেই গৃহবধূর উপর অ্যাসিড হামলা

অনলাইন ডেস্ক, ১৬ জুন, ২০২৫: নিজের বাড়িতেই অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীর অ্যাসিড হামলায় গুরুতর আহত হল গৃহবধূ। সোনামুড়ার এন সি নগর গ্রাম পঞ্চায়েতের উত্তর পাড়া এলাকায় ঘটে এই ঘটনা।

গৃহবধূর নাম রুনা বেগম। পরে এলাকার লোকেরা ঐ গৃহবধূকে নিয়ে আসে সোনামুড়া হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পর তাকে সাথে সাথেই রেফার করে দেওয়া হয় জিবি হাসপাতালে।

সে সময় সোনামুড়া হাসপাতালে দায়িত্বে থাকা চিকিৎসক পার্থ প্রতিম দাস জানিয়েছেন অ্যাসিড হামলায় মহিলার শরীরের নিন্মাংস সম্পূর্ণ ভাবে ঝলসে গেছে। অবস্থা গুরুতর। খবর পেয়ে হাসপাতাল আসে সোনামুড়া থানার পুলিশ।

তদন্ত শুরু করেছে পুলিশ। গৃহবধূর শিশুকন্যা জানিয়েছে খওয়া-দাওয়ার পর প্রাকৃতিক কাজে রুনা ঘর থেকে বেরুলে এই ঘটনা ঘটনায় দুষ্কৃতীরা। পারিবারিক পূর্ব ঝামেলার ফলেই এই ঘটনা বলে দাবি গৃহবধূর পরিবারের।

Leave a Comment