এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে ডেপুটেশন সিপিআইএম মধুপুর অঞ্চল কমিটির

অনলাইন ডেস্ক, ১৬ জুন, ২০২৫: সোমবার মধুপুর অঞ্চল কমিটির উদ্যোগে সিপিআইএমের পক্ষ থেকে প্রথমে পাথারিয়াদার পঞ্চায়েতের সমস্যা নিয়ে পঞ্চায়েত সচিবের নিকট ডেপুটেশন দেওয়া হয়।

পরবর্তী সময়ে নেহালচন্দনগর পঞ্চায়েত সচিবের নিকট ডেপুটেশন দিতে গেলে তিনি সিপিআইএম প্রতিনিধিদের দেখেই ঘোষণা করে পূর্বে তার কাছে অনুমতি চাইতে হবে নতুবা ডেপুটেশন দিতে পারবে না।

এদিকে ঐদিনের ডেপুটেশনে উপস্থিত ছিলেন মধুপুর অঞ্চল সম্পাদক জোটন রায়, বিভাগীয় সদস্য সতেন্দ্র দেব, দুলন হাজারী, জেলা কমিটির সদস্য হিরণময় নারায়ণ দেবনাথ, অঞ্চল সদস্য সুভাষ দাস সহ অন্যান্যরা।

এদিকে পরবর্তী সময়ে ডেপুটেশনের মুখ্য আলোচ্য বিষয়গুলি তুলে ধরেন জেলা কমিটির সদস্য হিরন্ময় নারায়ণ দেবনাথ তিনি বলেন হোড়ন চৌমুহনীর যে রাস্তাটি রয়েছে তা বর্তমানে বেহাল দশায় পরিণত হয়ে আছে।

বাম সরকারের আমলে একবার ইট দেওয়া হয়েছিল। কিন্তু দীর্ঘ রাম রাজত্বে আজ পর্যন্ত সে রাস্তাটির সংস্কার করা হয়নি। পাশাপাশি জলের বিভিন্ন সমস্যায় ভুগছে এলাকার জনগণ এবং একটি স্বাস্থ্য কেন্দ্র রয়েছে তা প্রত্যেক মাসে এক থেকে দুইবার খোলা হয়।

সে স্বাস্থ্য কেন্দ্রের পরিকাঠামো উন্নয়ন করতে হবে। ডেপুটেশনের পর নেতৃত্বরা জানিয়ে আসেন উক্ত বিষয়গুলি যদি গুরুত্ব সহকারে না দেখা হয় তাহলে আগামী দিন দল বৃহত্তর আন্দোলনে নামবে।

Leave a Comment