সরকার রাজ্যের মানুষের চাহিনা পুরণে মৎস্য চাষের জন্য নতুন নতুন পুকুর খনন করছে: মৎস্যমন্ত্রী, গ্রামীণ বাজারগুলির সংস্কার করা হচ্ছে: সমবায়মন্ত্রী

অনলাইন ডেস্ক, ১১ জুন, ২০২৫: প্রাণীপালনের মাধ্যমে নিজেকে স্বাবলম্বী এবং গ্রামীণ অর্থনীতিকে মজবুত করার জন্য সরকারি প্রকল্পের যথাযথ সুযোগ নিতে হবে। আজ বাইখোড়া বাজারে নবনির্মিত দ্বিতল মাছ ও মাংস বিক্রির মার্কেটস্টল এবং বেতাগাবাজারে প্রাণী চিকিৎসার নবনির্মিত ডিসপেনসারি উদ্বোধন করে একথা বলেন প্রাণীসম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস।

উভয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমবায়মন্ত্রী শুরুাচরণ নোয়াতিয়া, দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, জোলাইবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত, শান্তিরবাজার পুর পরিষদের চেয়ারপার্সন স্বপ্না বৈদ্য, জোলাইবাড়ি বিএসি’র চেয়ারম্যান অশোক মণ, বিশিষ্ট সমাজসেবী সুজিত দত্ত প্রমুখ।

প্রাণীসম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস উদ্বোধকের ভাষণে আরও বলেন, সরকার রাজোর মানুষের চাহিদা পূরণে মৎস্য চাষের জন্য নতুন নতুন পুকুর খনন করছে, মৎস্যচাষিদের মাছের পোনা, মাছের খাদ্য, জলাশয় সংস্কার এবং অন্যান্য সামগ্রী দেওয়া হচ্ছে। এমনকি বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্যচাষিদের আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে। প্রাণীপালকদের হাঁস-মোরগ পালন, গো পালন, শুকর পালন, ছাগল পালন করতে নানা প্রকল্পে সাহায্য দেওয়া হচ্ছে।

প্রাণীদের রোগ মুক্ত করার জন্য রোগ প্রতিরোধক টিকা ও বিনামূল্যে ওষুধ দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী প্রাণীপালননিধি প্রকল্পে ৬০০০ টাকা আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে। অনুষ্ঠানে সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া প্রধান অতিথির ভাষণে বলেন, বর্তমান সরকার রাজ্যে উন্নয়নের এক কর্মযজ্ঞ শুরু করেছে। গ্রামীণ বাজারগুলির সংস্কার করা হচ্ছে।

জোলাইবাড়িতে মোটরস্ট্যান্ড ও স্টেডিয়াম নির্মাণ, বাইখোড়া ও কলসীবাজারে মার্কেট স্টল, কোয়াইফাং বাজারে মার্কেট স্টল, ধনঞ্জয় পার্কের বাজারে মার্কেট স্টল নির্মাণ করা হচ্ছে। ঢেলে সাজানো হচ্ছে গ্রামীণ বাজারগুলিকে। ১ কোটি ৫০ লক্ষ টাকা ব্যয়ে বাইখোড়া বাজারে মাছ ও মাংস বিক্রির দ্বিতল মার্কেট স্টল নির্মিত হয়েছে। ৭৫ লক্ষ টাকা ব্যয়ে বেতাগায় নির্মিত হয়েছে দ্বিতল প্রাণী চিকিৎসার ডিসপেনসারি।

উভয় অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের সচিব দীপা ডি নায়ার। বাইখোড়ার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জোলাইবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত, বেতাগার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেতাগা পঞ্চায়েতের প্রধান উত্তম বৈদ্য।

Leave a Comment