অনলাইন ডেস্ক, ১০ জুন, ২০২৫: টেট ওয়ান টেট টু ছাত্র ছাত্রীরা আজ আবারো আগরতলা শিক্ষা ভবনে টিআরবেটির চেয়ারম্যান ডঃ প্রত্যুষ রঞ্জন দেবের সঙ্গে দেখা করতে আসেন তাদের প্রশ্নপত্র ভুল এবং সঠিক উত্তর দেওয়ার পরেও নম্বর কেটে দেওয়া হয়।
এই সমস্ত বিষয় গুলো নিয়ে দেখা করার চেষ্টা করেন ছাত্র-ছাত্রীরা। গত ২৭ এপ্রিল টি আর বি টি পরিচালিত টেট ২ পরীক্ষা সম্পন্ন হয়েছিল। সোমবার সেই পরীক্ষার ফাইনাল আনসার কি প্রকাশ করা হয়েছে।
যেখানে দেখা যায় কলা বিভাগ এবং বিজ্ঞান বিভাগের অনেকগুলি প্রশ্নই হয়তো সিলেবাস বহির্ভূত নয়তো বা ভুল। সে ব্যাপারে টি আর বি টি বোর্ডের চেয়ারম্যানের কাছে পরীক্ষার্থীদের দাবি ছিল ভুল প্রশ্নপত্রের কথা বিবেচনা করে স্টার প্রদান করা অর্থাৎ, এই প্রশ্নপত্রের সম্পূর্ণ মার্কস প্রদান করার।
কিন্তু ফাইনাল অনসর কি প্রকাশ হওয়ার পর দেখা যায় ভুল প্রশ্ন পত্র ও সিলেবাস বহির্ভূত প্রশ্নপত্রেও স্টার প্রদান করা হয়নি। ফলে মঙ্গলবার বাধ্য হয়ে পরীক্ষার্থীরা টিআরবিটি বোর্ডের সামনে জমায়েত হয়।
বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে দেখা করার জন্য দাঁড়িয়ে থাকে। কিন্তু তাদেরকে বলা হয় চেয়ারম্যান অফিসে নেই। উল্লেখ করা যায়, গত শুক্রবার টেট ওয়ান পরীক্ষার প্রশ্নপত্রে বহু ভুল ত্রুটি বিষয়টি নিয়ে ও দপ্তরের দ্বারস্থ হয়েছিল। এখন দেখার এ ব্যাপারে বোর্ড কি সিদ্ধান্ত নেয়।








