বি ডিভিশান ক্লাব লিগ ফুটবলের সুচনা, রাজ্যের বর্তমান সরকার ক্রীড়াক্ষেত্রের সার্বিক উন্নয়নে গুরুত্ব দিয়ে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ণ করছে: মুখ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক, ৮ জুন, ২০২৫: রাজ্যে প্রতিভাবান ক্রীড়াবিদের অভাব নেই। ক্রীড়াক্ষেত্রে রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে আধুনিক ক্রীড়া পরিকাঠামোর প্রয়োজন। রাজ্যের বর্তমান সরকার ক্রীড়াক্ষেত্রের সার্বিক উন্নয়নে গুরুত্ব দিয়ে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ণ করছে।

আজ সন্ধ্যায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত বি ডিভিশান ক্লাব লিগ ফুটবল আসরের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন। তিনি বলেন, খেলাধুলা খেলোয়াড়দের শারীরিক ও মানসিক গঠনের পাশাপাশি শৃঙ্খলাপরায়ণ হতে সাহায্য করে।

তরুণ প্রজন্মকে নেশার আসক্তি থেকে দূরে রেখে সুস্থ সমাজ গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাজ্য সরকার ক্রীড়াবিদদের দক্ষতা বাড়াতে ক্রীড়া পরিকাঠামো উন্নয়নে অনেক কর্মসূচি গ্রহণ করে কাজ করে চলেছে। এখন রাতে ফ্লাড লাইটেও খেলার সুবিধা হয়েছে। এতে রাজ্যের ক্রীড়াবিদরা উৎসাহিত হয়েছেন।

আজ ঐকতান যুব সংস্থা এবং স্কাইলার্ক ক্লাবের ম্যাচ দিয়ে বি ডিভিশান ক্লাব লিগ ফুটবল আসরের সূচনা হয়েছে। খেলা শুরুর আগে মুখ্যমন্ত্রী উভয় দলের খেলোয়াড়দের সাথে করমর্দন করে পরিচিত হন। মুখ্যমন্ত্রী ফুটবলে কিকঅফ করে প্রতিযোগিতার সূচনা করেন। মাঠে সেই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা এস বি নাথ, ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রণব সরকার প্রমুখ।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী