অনলাইন ডেস্ক, ১ জুন, ২০২৫ : গত তিনদিনের অবিরাম ভারী বর্ষণে রাজ্যের বিভিন্ন জায়গায় জলমগ্ন হয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা, রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য ও আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার আজ আগরতলার বন্যা কবলিত এলাকাসমূহ এবং কয়েকটি ত্রাণশিবির পরিদর্শন করেন।
আগরতলার চন্দ্রপুর, প্রতাপগড় ইংলিশ মিডিয়াম স্কুল, বিবেকানন্দ স্কুল, তুলসীবতি স্কুল এবং প্রগতি স্কুলের ত্রাণ শিবিরগুলি মুখ্যমন্ত্রী পরিদর্শন করে শিবিরে আশ্রিত নাগরিকদের সাথে কথা বলেন এবং বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।
মুখ্যমন্ত্রীর সাথে পরিদর্শনকালে রাজস্ব দপ্তরের সচিব ব্রিজেশ পান্ডে, জেলাশাসক ড. বিশাল কুমার সহ সংশ্লিষ্ট উচ্চপদস্থ আধিকারিকগণ উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী ত্রাণ ও উদ্ধার কাজের তদারকি করেন এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ
দেন।








