অনলাইন ডেস্ক, ৩১ মে, ২০২৫ : দক্ষিণ ত্রিপুরা জেলাভিত্তিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মজয়ন্তী আগামী ২৬ জুন সাক্কুম পুরাতন টাউনহলে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের উদ্বোধন করবেন দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। গতকাল সাব্রুম মহকুমা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ে এই বিষয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, তথ্য ও সংস্কৃতি দপ্তর, বিদ্যালয় শিক্ষা দপ্তর এবং সাব্রুম নগর পঞ্চায়েতের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হবে। এ উপলক্ষে আগামী ২১ জুন থেকে ২৬ জুন পর্যন্ত মহকুমার বিভিন্ন বিদ্যালয়ে ক্যুইজ প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা এবং আলোচনাচক্র অনুষ্ঠিত হবে।
প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন সাব্রুম নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন তথা সাবুম মহকুমা ভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির চেয়ারম্যান রমা পোদ্দার দে। উপস্থিত ছিলেন সাব্রুম নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারপার্সন দীপক দাস, দক্ষিণ ত্রিপুরা জেলাভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির সদস্য পশমি রায় চৌধুরী এবং মহকুমা সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির সদস্যগণ।








