খোয়াইয়ে জেলাশাসকের সভাপতিত্বে ডিস্ট্রিক্ট টাস্ক ফোর্সের সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক, ৩০ মে, ২০২৫ : জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কার্যালয়ের উদ্যোগে জেলা প্রশাসনের কনফারেন্স হলে জেলাশাসক রজত পন্থের সভাপতিত্বে আজ ডিস্ট্রিক্ট টাস্ক ফোর্সের এক বৈঠক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত বৈঠকে জেলাশাসক শ্রীপন্থ স্বাস্থ্য সম্পর্কে মানুষকে সচেতন করার পাশাপাশি গাইডলাইন অনুযায়ী বিভিন্ন হাসপাতাল এলাকায় শিশুদের সঠিকভাবে টিকাকরণ করতে ও স্বাস্থ্য পরিষেবা প্রদান করতে তিনি সকলের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠিত বৈঠকে জেলা ইম্যুনাইজেশন অফিসার ডা. বিক্রম দেববর্মা জানান, ২০২৪-২৫ অর্থবছরের এপ্রিল থেকে মার্চ মাস পর্যন্ত জেলার অন্তর্গত বিভিন্ন হাসপাতালে ২,০৭৩টি শিশুকে বিসিজি টিকাকরণ, ওপিবি টিকাকরণ ১,৯৯৩ জনকে, হেপাটাইটিস টিকাকরণ ১,৯৯৩ টি শিশুকে, পেন্টা-১ টিকাকরণ ৩,৩৮৪ টি শিশু, ৩,৩৬২ টি শিশুকে পেন্টা-২ ও ৩,৩২১ টি শিশুকে পেন্টা-৩ টিকাকরণ করা হয়।

অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. পদ্মরাম জমাতিয়া, তেলিয়ামুড়া মহকুমার অতিরিক্ত মহকুমা শাসক বিজয় কৃষ্ণ চক্রবর্তী, জেলা হাসপাতাল সুপার ডা. শরদিন্দু রিয়াৎ, ডিসিএম প্রণয় কুমার দেববর্মা, জেলা সমাজকল্যাণ ও সমাজশিক্ষা আধিকারিক সুজিত দাস সহ বিভিন্ন হাসপাতালের এমওআইসিগণ ও জেলা শিক্ষা আধিকারিক কার্যালয়ের ওএসডি মতিলাল দেববর্মা প্রমুখ।

Leave a Comment