চোরাই সামগ্রী-সহ গ্রেফতার ৩ চোর

অনলাইন ডেস্ক, ১২ মে,২০২৫: গত শুক্রবার কুঞ্জবন কোয়াটার কমপ্লেক্স সংলগ্ন এলাকায় এক বাড়িতে চুরি করে বাড়ির একাধিক মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দেয় চোরেরা । আবাসন থেকে আইফোন, আইপ্যাড সহ বিভিন্ন সরঞ্জাম চু*রি করেছিল বলে অভিযোগ। এই ঘটনার অভিযোগের ভিত্তিতে তিন জনকে গ্রেফতার করে পুলিশ।

ধৃতদের নাম আকাশ রবি দাস, বাড়ি শ্যামলী বাজার, দীপঙ্কর বণিক এবং সুদীপ্ত চৌধুরী , বাড়ি বণিক্য চৌমুহনী। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়া সামগ্রীর বাজার মূল্য প্রায় তিন লক্ষ টাকা বলে পুলিশ সূত্রে জানা যায়।

পুলিশ নির্দিষ্ট ধারা অনুযায়ী মামলা হাতে নিয়ে তিনজনকে আদালতে তুলেছে। তাদের ৫ দিনের পুলিশ রিমান্ড চায় এনসিসি থানার পুলিশ। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ শুরু করবে বলে জানান থানার ওসি।

Leave a Comment