অনলাইন ডেস্ক,০৮ মে, ২০২৫: বৃহস্পতিবার ত্রিপুরা ইলেকট্রিক ই রিস্কা শ্রমিক সংগঠনের পক্ষ থেকে পশ্চিম ত্রিপুরা জেলার উদ্যোগে তাদের বিভিন্ন সমস্যা নিয়ে ট্রাফিক এসপির নিকট ডেপুটেশন প্রদান করা হয়। আগরতলা শহরকে যানজট মুক্ত রাখতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে ট্রাফিক দপ্তর।
সকাল বিকেল অফিস টাইমে ব্যস্ততম রাস্তা গুলিতে রিক্সা ও ই- রিক্সা চালানোর উপর সময় সীমা বেঁধে দেওয়া হয়েছে। শহরে বিভিন্ন সড়কে ব্যস্ততম সময়ে রিকশা এবং ই- রিকশা চলাচলে কিছু বিধিনিষেধ জারি করা হলো পশ্চিম জেলায়।
পশ্চিম জেলাশাসক ড. বিশাল কুমার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শহর যানজট মুক্ত রাখতে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে প্রশাসনের তরফে। শহরবাসীকে তাঁর যানজট থেকে মুক্তি দিতে ট্রাফিক সুপার দপ্তর থেকে জেলাশাসকের হস্তক্ষেপের অনুরোধ জোনানো হয়েছিল।
সেই ভিত্তিতে গত কয়েকদিন আগে পশ্চিম জেলাশাসকের দপ্তরের পক্ষ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, শহর এলাকায় সানজট নিরসনের জন্য ব্যস্ততম সময় সকাল সাড়ে আটটা থেকে এগারোটা এবং বিকেল সাড়ে চারটা থেকে সাতটা পর্যন্ত সব ধরনের ধীরগতির যানবাহন অর্থাৎ ই-রিকশা এবং রিকশা চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে বিভিন্ন সড়কে।
এবং এই নির্ধারিত রাস্তাগুলো হলো, আইজিএম থেকে আর.এম.এস চৌমুহনী, বি কে চৌমুহনী থেকে কর্ণেল চৌমুহনী, উত্তর গেট, আইজিএম থেকে টিআরটিসি ক্রসিং থেকে বিকে চৌমুহনী পর্যন্ত। তারপর এই নির্দেশিকা কার্যকর হয় পশ্চিম ত্রিপুরা জেলায়।
শহরে ই রিক্সা এবং রিক্সা চালাতে গিয়ে বাধা প্রাপ্ত হয় চালকরা। এরই প্রতিবাদে বৃহস্পতিবার আগরতলা শহরে একটি বিক্ষোভ মিছিল সংঘটিত করে ত্রিপুরা ইলেকট্রনিক ই-রিক্সা শ্রমিক সংঘ পশ্চিম ত্রিপুরা। এদিন ডেপুটেশন ঘিরে সংগঠনের পক্ষ থেকে ই রিক্সা ও রিক্সা চালকদের উপস্থিতি ছিল বেশ লক্ষ্যণীয়।








