অনলাইন ডেস্ক,০৭ মে, ২০২৫: নয়াদিল্লির আই আই আই ডি.ই.এম.-এ প্রশিক্ষণ শিবির করার মধ্য দিয়ে ২,৩০০ জনের বেশি ক্ষেত্রীয় পর্যায়ের নির্বাচন কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে আজ এক প্রেস রিলিজে জানিয়েছে ভারতের নির্বাচন কমিশন। এখন নির্বাচন কমিশন তামিলনাড়ু এবং পুদুচেরির আরও কিছু ক্ষেত্রীয় পর্যায়ের নির্বাচন কর্মীকে তামিল ভাষায় প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে।
আই আই আই.ডি.ই.এম-এ এই মিক্সড ব্যাচে থাকছে ২৯৩ প্রশিক্ষণার্থী যাদের মধ্যে ২৬৪ জন হচ্ছে বিএল.ও. সুপারভাইজর, ১৪ জন ইআরও, ২ জন ডি.ই.ও. এবং বাকিরা অন্যান্য কর্মী। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার প্রশিক্ষণ শিবিরের উদ্বোধনী ভাষণে বলেন, বি.এল.ও-রা হচ্ছেন ভারতের নির্বাচন কমিশন এবং ভোটারদের মধ্যে প্রথম যোগসূত্র এবং সঠিক ও আপডেটেড নির্বাচক তালিকা তৈরির ক্ষেত্রে তারা এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন।
বিগত কয়েক সপ্তাহে আইআইআই.ডি.ইএম-এ প্রায় ২,৩০০ জন নির্বাচন কর্মী প্রশিক্ষণ নিয়েছেন। আগামী কয়েক বছরের মধ্যে ১ লক্ষের উপরে বি.এলও-কে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। বিএল.ও. সুপারভাইজরদের ইন্টারেকটিভ সেশন, রোল প্রে ইত্যাদির মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয় যাতে বিভিন্ন ফর্ম যেমন ৬, ৭ এবং ৮ নির্ভুলভাবে পূরণ করা সম্ভব হয়। কিভাবে তথ্য প্রযুক্তির সাহায্যে কাজ করা যায় তাও শেখানো হয় হাতে কলমে।
এই বিএল.ও. সুপারভাইজরদের বিধানসভা স্তরের মাস্টার ট্রেনার হিসেবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যাতে তারা বি.এলও-দের প্রশিক্ষণ দিতে পারে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পর জেলাশাসক বা অন্য কোনও উপযুক্ত কর্তৃপক্ষের প্রথম আপিল, দ্বিতীয় আপিলের ক্ষেত্রে কি করা উচিত সে ব্যাপারেও জানানো হচ্ছে। ৬-১০ জানুয়ারি, ২০২৫-এ বিশেষ সামারি রিভিশনের পর তামিলনাডু এবং পুদুচেরিতে কোনও আপিল জমা পড়েনি। ভারতের নির্বাচন কমিশন থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে।








