অনলাইন ডেস্ক, ৪ মে, ২০২৫: রবিবার বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ছেচড়িমাই পঞ্চায়েতের সিলোটিয়ামুড়া এলাকায় পুকুর থেকে উদ্ধার করা হল মৃতদেহ। স্থানীয় সূত্রে খবর, আজ স্থানীয় একটি পুকুরে নির্মল পাল (৫০) নামে এক ব্যাক্তির দেহ ভাসতে দেখেন স্থানীয়রা। তারপরেই চাঞ্চল্য ছড়ায়।
খবর পেয়ে মৃতের স্ত্রী সবিতা পাল এবং তার দুই ছেলে ছুটে আসে পুকুর পাড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় সময় কাজের সূত্রে বেশি রাতে বাড়ি ফিরে নির্মল পাল। তার দুটি সন্তান রয়েছে। পরিবারই উপার্জন করি ব্যাক্তি তিনি ছিলেন। মৃতের স্ত্রী সবিতা পাল জানিয়েছেন বিশালগড় কাজে গিয়েছিলেন নির্মল।
কাজে থেকে রাত্রি ৯টায় ছাড়া পায়। অনুমান করেছিলেন রোজকার দিনের মতো বাড়ি ফিরে আসবেন। তাই অপেক্ষা করা রাত্রি ১১টায় সবাই ঘুমিয়ে পড়েন। কিন্তু কাল রাতে নির্মল বাড়ি ফেরেনি।
তিনি বলেন রাত্রি ৯টার সময় স্থানীয় একটি দোকান থেকে চিড়া ভাজা নিয়ে নাকি নির্মল পাল পুকুর পাড়ে এসে ছিল পরিবারের কেউ এ ব্যাপারে জানেনা। পরে স্থানীয়রা খবর দেয় পুলিশে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধা করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তবে কীভাবে মৃত্যু তা স্পষ্ট জানা যায় নি।








