অনলাইন ডেস্ক, ৩ মে, ২০২৫: গত মার্চ মাসে শিক্ষক এর বাড়ি থেকে দিন দুপুরে চুরি হয়ে যায় বাইক। শনিবার তেলিয়ামুড়া জিআরপি থানা থেকে চুরি যাওয়া বাইক ফিরে পেয়ে দক্ষিণ জাম্বুরা এলাকার বাসিন্দা শিক্ষক অলক দাস। তিনি বলেন, গত মার্চ মাসের ৪ তারিখ নিজ বাড়ি উঠান থেকে বাইকটি চুরি হয়েছিল।
এরপর খোয়াই থানাতে গোটা বিষয়টি জানিয়ে লিখিত আকারে জিডিএন্ট্রি করা হয়। দীর্ঘ ২ মাস পর ২রা মে তেলিয়ামুড়া জি আর পি থানা থেকে ফোন করে বাইকের ব্যাপারে বলা হয় এবং সমস্ত প্রয়োজনীয় নথিপত্র নিয়ে যাওয়ার জন্য বলা হয়। সেখানে গিয়া তিনি দেখেন উনারই বাইক।
জিআরপি থানার পুলিশ বাইকের সম্পূর্ণ কাগজ ভেরিফাই করে বাইকটি তুলে দেন মালিক অলক দাসের হাতে। বাইকটি উদ্ধার হওয়ায় জিআরপি থানার পুলিশ, খোয়াই থানাকে ধন্যবাদ জানিয়াছে শিক্ষক।
তিনি বলেন চোর বাইকের দুইদিকের নাম্বার প্লেটগুলি খুলে নিয়েছে। সম্ভবত চোর বাইকটি চুরি করে খোয়াই রেল স্টেশনে রেখে পালিয়ে যায়। দীর্ঘ দিন স্টেশনে বাইকটি পরে থাকতে দেখে জিআরপি থানা বাইকটি উদ্ধার করে থানায় নিয়ে আসে বলে জানিয়েছে অলক দাস।








