ব্রাউন সুগার কিনার পয়সা না থাকায় যুবকের মোবাইল চুরি

অনলাইন ডেস্ক, ২৩ এপ্রিল, ২০২৫: সম্প্রতি চুরির উপদ্রব বৃদ্ধি পেয়েছে উত্তর ত্রিপুরা জেলায়। ধর্মনগর নেশার করাল গ্রাসে ধ্বংসের পথে বর্তমান যুবসমাজ। নেশা করার জন্য বাড়ছে গৃহস্থ হিংসা তার সাথে তাল মিলিয়ে চলছে চুরি ছিনতাই এর ঘটনা। নেশার টাকা যোগাতে মোবাইল চুরির অভিযোগ এক বিরুধ্যে।

\স্থানীয় মানুষ উত্তম মধ্যম দিয়ে এক যুবককে ধর্মনগর থানার হাতে তুলে দেয়। ঘটনার বিবরণে জানা যায় গতকাল রাত আনুমানিক ৯ টায় ধর্মনগর থেকে পানিসাগর মহকুমার বিলথই চানপুর নিজের বাড়ি যাওয়ার পথে রাজেশ দেবনাথ নামে এক যুবক আনন্দ বাজার এলাকায় বাইকে যাওয়ার পথে মোবাইল ছিনতাই করে পালিয়ে যায় এমনকি বাইক দিয়ে দুইটি গবাদি পশুকেও আহত করে চলে যায়।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সকালে এলাকার মানুষ তার বাড়িতে উপস্থিত হয়ে তাকে বাড়ি থেকে বের করে উত্তম-মধ্যম দিয়ে ধর্মনগর থানার হাতে তুলে দেয়। যুবকের কাছ থেকে জানা যায় ধর্মনগর রাজবাড়ী এলাকায় তার একটি দোকান রয়েছে।

গতকাল ব্রাউন সুগার কিনার পয়সা না থাকায় বাড়ি যাওয়ার পথে ব্রাউন সুগার কিনার জন্য মোবাইলটি ছিনতাই করে পালিয়ে যায় যাওয়ার পথে দুটি গবাদি পশু তার বাইকের আঘাতে গুরুতর আহত হয়। ব্রাউন সুগার ইয়াবা জাতীয় নেসায় যুব সমাজ এখন ধ্বংসের পথে। নেশার জন্য এদের কাছে চুরি ডাকাতি খুন একটি স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে।

Leave a Comment