অনলাইন ডেস্ক, ২০ এপ্রিল, ২০২৫: একই দিনে একই পরিবার থেকে দুই নাবালিকা মেয়ে নিখোঁজ হওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য! ঘটনা ত্রিপুরা ঊনকোটি জেলা কুমারঘাট থানাধীন উত্তর কুমারঘাট আম্বেদকরনগর গ্রাম পঞ্চায়েতের ৬ নং ওয়ার্ড এলাকায়। জানা যায়, গত শুক্রবার থেকে নিখোঁজ দুই ছাত্রী।
কাজের সুত্র বাড়ির বাইরে ছিলেন বাবা ও মা। এরপর বিকেল বেলা ৪ টার সময় বাড়িতে এসে মেয়েদের না পেয়ে খোঁজ শুরু করেন তারা । বাড়িতে থাকা মা সুনতি শুক্ল দাসের শশুরের কাছে থেকে কিছু জানতে না পেরে মেয়েদের ফিরে পাওয়ার আশায় মা ও বাবা কুমারঘাট থানায় গিয়ে নিখোঁজ ডায়েরি করেন।
ডায়েরি করে কুমারঘাট থানার পুলিশের সহযোগিতা চেয়েছেন মা-বাবা। এরপর মা-বাবা সাংবাদিকদের মুখোমুখি জানিয়েছেন বড় মেয়ের নাম দুর্গা শুক্লা দাস, বয়স ১৭ দশম শ্রেণীর ছাত্রী, দ্বিতীয় মেয়ে অঞ্জলি শুক্লা দাস, ৮ম শ্রেনীর ছাত্রী।
পুরো বিষয়টিই পুলিশকে লিখিতভাবে জানানো হয়েছে। পুলিশতাদের সহযোগিতার আশ্বাস দিয়েছে বলে জানিয়েছে তারা। এই ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে কুমারঘাট আম্বেদকরনগর গ্রাম পঞ্চায়েতের ৬ নং ওয়ার্ড এলাকায়। কিন্তু একই সঙ্গে তারা কীভাবে নিখোঁজ হল তা অবাক করার মতোই ব্যাপার।








