অনলাইন ডেস্ক, ২০ এপ্রিল, ২০২৫: রানিরখামার স্থিত শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমে প্রয়াত স্বামী মৃত্যুঞ্জয়ানন্দ মহারাজ ও ৺পরেশ চন্দ্র চক্রবর্তীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটি স্মরণ সভা আয়োজন করা হয়েছে। উক্ত স্মরণ সভায় রক্তদান শিবিরের মধ্য দিয়ে স্মরণসভার সূচনা হয়।
রক্ত সংকট কমাতে রক্তদান শিবিরের আয়োজন। রক্তদান জীবনদান। একজন মুমূর্ষু রোগীকে বাঁচাতে রক্তদান করা খুবেই প্রয়োজন। এই রক্তদান শিবিরে ৩৫ জন রক্তদতা রক্ত দান করেন। রক্তদান শিবির উদ্বোধন করেন এলাকার বিধায়ক তথা রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল,বিশিষ্ট সমাজ সেবক মান্ত দেবনাথ, জেলা পরিষদের সদস্য মলয় লোধ সহ ও অন্যান্যরা।








