অনলাইন ডেস্ক, ০৮ এপ্রিল, ২০২৫: অটল পেনশন যোজনায় গত অর্থবছরে পশ্চিম ত্রিপুরা জেলার ৯টি ব্লকের বিভিন্ন স্বসহায়ক দলের ৩, ১৪১ জন মহিলা সদস্যাকে নথিভুক্ত করানো করা হয়েছে।
এরমধ্যে বামুটিয়া ব্লকের ৪২০ জন, বেলবাড়ি ব্লকের ১০০ জন, ডুকলি ব্লকের ৪৯৬ জন, হেজামারা ব্লকের ৬১৯ জন, জিরানীয়া ব্লকের ২৯৪ জন, লেফুঙ্গা ব্লকের ১৫০ জন, মান্দাই ব্লকের ৩২৪ জন, মোহনপুর ব্লকের ৩৪৭ জন এবং পুরাতন আগরতলা ব্লকের ৩৯১ জন এই যোজনার আওতাভূক্ত হয়েছেন।
উল্লেখ্য, এই যোজনায় ১৮ থেকে ৪০ বছর বয়সীদের এই সুযোগ দেওয়া হয়। এই যোজনায় সুবিধাভোগীকে তার জমাকৃত অর্থের ভিত্তিতে ৬০ বছর পূর্ণ হলে প্রতিমাসে ১০০০ টাকা থেকে ৫০০০ টাকা পর্যন্ত অবসর কালীন ভাতা দেওয়া হয়। ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন কার্যালয় থেকে এই সংবাদ জানানো হয়েছে।








