প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনায় স্ব-সহায়ক দলের ৪৭,৩১৮ জন মহিলার নাম নথিভুক্ত

অনলাইন ডেস্ক, ০৮ এপ্রিল, ২০২৫: গত অর্থবছরে পশ্চিম ত্রিপুরা জেলার ৯টি ব্লকের ৫৫,৬৪২ জন স্বসহায়ক দলের সদস্যাকে প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনার আওতাভুক্ত করা হয়েছে।

এই ৯টি ব্লকের মধ্যে বামুটিয়া ব্লকের ৮,১৪২ জন, বেলবাড়ি ব্লকের ৩৮০২ জন, ডুকলি ব্লকের ১১,১১০ জন, হেজামারা ব্লকের ৩,৫৬২ জন, জিরানীয়া ব্লকের ৭,৮০৫ জন, লেফুঙ্গা ব্লকের ২,৭৫৩ জন, মান্দাই ব্লকের ৪,৮৩০ জন, মোহনপুর ব্লকের ৬,৮৯৯ জন এবং পুরাতন আগরতলা ব্লকের ৬,৭৩৯ জন স্বসহায়ক দলের সদস্যাকে এই বীমার যোজনায় আওতাভুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, এই বীমা যোজনায় বাৎসরিক ২০ টাকা করে জমা করতে হয়। এই যোজনার সুবিধাভোগীর কোন দুর্ঘটনায় মৃত্যু হলে ২ লক্ষ টাকা ঐ ব্যক্তির পরিবারকে দেওয়া হয়। দুর্ঘটনায় আহত হয়ে অঙ্গহানি হলে ১ লক্ষ টাকা দেওয়া হয়। তাছাড়া স্বসহায়ক দলের ৪৭,৩১৮ জন মহিলাকে গত অর্থবছরে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনার আওতাভুক্ত করা হয়েছে।

এরমধ্যে বামুটিয়া ব্লকের ৭,৭৭২ জন, বেলাবড়ি ব্লকের ৩, ১০৫ জন, ডুকলি ব্লকের ৮,৭১৫ জন, হেজামারা ব্লকের ৩,৩৫৬ জন, জিরানীয়া ব্লকের ৬,০৭৪ জন, লেফুঙ্গা ব্লকের ২,৪৩১ জন, মান্দাই ব্লকের ৩,৮৫১ জন, মোহনপুর ব্লকের ৬,০৩৯ জন এবং পুরাতন আগরতলা ব্লকের ৫,৯৭৫ জন মহিলা সদস্যা এই বীমা যোজনার আওতাভুক্ত হয়েছেন।

উল্লেখ্য, এই বীমা যোজনায় প্রতিবছর ব্যাঙ্ক বা পোস্ট অফিসে ৪৩৬ টাকা করে জমা করতে হয়। ১৮ থেকে ৫০ বছর বয়সীদের এই বীমার আওতাভুক্ত করা হয়। এই বীমা সুবিধাভোগীর যেকোন কারণে মৃত্যু হলে তার পরিবার এককালীন ২ লক্ষ টাকা সহায়তা পান। ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন কার্যালয় থেকে এই সংবাদ জানানো হয়েছে।

Leave a Comment