ডুকলিতে বসন্ত উৎসব অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক, ২৩ মার্চ, ২০২৫: আজ তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে ডুকলি ব্লকের চৌমুহনীবাজার গ্রামপঞ্চায়েতস্থিত নারায়ণ খামারে ঐতিহ্যবাহী বসন্ত উৎসব উদযাপন করা হয়। দুর্গাপুর উচ্চবিদ্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বসন্ত ঋতুর রাজা। এই ঋতুতে পরিবেশ খুবই উপভোগ্য। এই সময়ে গাছে গাছে নতুন পাতা, ফুল, ফল ইত্যদি দেখা যায়।

মানুষের মনে আনন্দ উৎসব করার মতো মানসিকতা সৃষ্টি হয়। উপাধ্যক্ষ বলেন, স্থানীয় মণিপুরী সম্প্রদায়ের মানুষের ঐতিকান্তিক প্রচেষ্টায় আজ এই বসন্ত উৎসবের কলেরব বাড়ছে। বসন্ত উৎসবকে কেন্দ্র করে এই এলাকার সকল সম্প্রদায়ের কৃষ্টি, সস্কৃতি, ঐতিহ্য মিলে মিশে একাকার হয়ে যায়। তাই তিনি এলাকার সমস্ত অধিবাসীদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল, ডুকলি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ভুলন সাহা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পশ্চিম জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহ অধিকর্তা মনোজ দেববর্মা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চৌমুহনীবাজার গ্রামপঞ্চায়েত প্রধান স্বপ্না সাহা, বিশিষ্ট নাগরিক বরদা কান্ত সিং।

Leave a Comment

‘হোয়াইট রেভলিউশন ২.০’ বাস্তবায়িত করতে মৌ স্বাক্ষর, কৃষক ও পশুপালকদের আয় বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে দুগ্ধ শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে মুখ্যমন্ত্রী