অনলাইন ডেস্ক, ২৩ মার্চ, ২০২৫: ধর্মনগর মহকুমা ভিত্তিক দোল উৎসব গতকাল ধর্মনগরে অনুষ্ঠিত হয়। ধর্মনগর মহকুমা তথ্য ও সংস্কৃতি কার্যালয়, ধর্মনগর পুর পরিষদ এবং জেলা শিক্ষা আধিকারিকের কার্যালয়ের যৌথ উদ্যোগে ধর্মনগরের দিঘীর পারে আয়োজিত হয় অনুষ্ঠান।
ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপার্সন মিতালী রাণী দাস সেন, ধর্মনগরের মহকুমা শাসক সজল দেবনাথ, জেলা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের সহ অধিকর্তা রিপন চাকমা, বিশিষ্ট সাংবাদিক সমর চক্রবর্তী, ধর্মনগর পুর পরিষদের অন্যান্য কাউন্সিলারগণ, জেলা শিক্ষা আধিকারিক কার্যালয়ের ওএসডি সমীর রঞ্জন নাথ প্রমুখ।
দোল উৎসব উপলক্ষে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার শিল্পীদের নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ধর্মনগর শহর পরিক্রমা করে। পরে দিঘীর পারে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।








