প্রগতি ত্রিপুরা, আগরতলা,২২ মার্চ : মহিলা মোর্চার রাজ্য কমিটির সভানেত্রী মিমি মজুমদার প্রদীপ প্রজ্জ্বলনের করে ভারতীয় জনতা পার্টি মহিলা মোর্চার সাংগঠনিক সভার সুচনা হয় শনিবার দুপুর সাড়ে তিনটায় । সাথে ছিলেন বিলোনিয়া মন্ডল মহিলা মোর্চার সভানেত্রী মল্লিকা দে পাল, দক্ষিণ জেলা বিজেপি কমিটির সভাপতি দ্ধীপায়ন চৌধুরী, মন্ডল সভাপতি সায়ন্তন দত্ত সহ অন্যান্য মহিলা মোর্চার নেত্রীরা। সাংগঠনিক সভা আয়োজিত হয় বিলোনিয়া অগ্নিবীণা কমিউনিটি হলে। ৩৫ বিলোনিয়া মন্ডল মহিলা মোর্চার উদ্যোগে আয়োজিত হয় এই সাংগঠনিক সভা। প্রদীপ প্রজ্জ্বলনের পর ডঃ শ্যামা প্রসাদ মুখার্জী, ডঃ বিধান চন্দ্র রায় ও ভারত মাতা প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের করে রাষ্ট্রীয় গীত পরিবেশনের করেন উপস্থিত নেত্রী থেকে শুরু করে মহিলা কার্যকর্তারা। বিলোনিয়া মহিলা মোর্চার সভানেত্রী মল্লিকা দে পালের স্বাগত ভাষনের পর আলোচনা করেন বিজেপি রাজ্য কমিটির সভানেত্রী মিমি মজুমদার, মন্ডল সভাপতি সায়ন্তন দত্ত, দক্ষিণ জেলা বিজেপি কমিটির সভাপতি দ্ধীপায়ন চৌধুরী। বক্তারা আলোচনা রাখতে গিয়ে মহিলা ক্ষমতায়ন সহ মহিলা অধিকার রক্ষায় রাজ্য ও কেন্দ্রীয় সরকার কি ভাবে কাজ করছে সেই বিষয়ে তুলে ধরেন । পাশাপাশি মহিলা মোর্চা সংগঠনকে আরো শক্তিশালী করে তোলের জন্য আহ্বান রাখেন বক্তারা।








