প্রগতি ত্রিপুরা, আগরতলা,২২ মার্চ : কৈলাশহর জেলা কংগ্রেস ভবনে ২২ শে মার্চ শনিবার এক সাংবাদিক সম্মেলন করেন বিধায়ক বিরোজিৎ সিনহা
সঙ্গে ছিলেন কৈলাশহর জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান,যুব কংগ্রেস নেতা অভিজিৎ শীল, রিনা মাহিষ্য দাস কল্পনা দাস,সহ অন্যান্যরা
সাংবাদিক সম্মেলনে কৈলাসহর মহকুমার এলাকার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে সরভ হন, উল্লেখযোগ্য বিষয় কৈলাসহর মহকুমা এলাকার বেশ কয়েকটি স্থানে সরকারি কাজে বাধাদান করছেন কিছু কিছু লোক, তা সরজমিনে পরিদর্শন করে প্রশাসন সঠিকভাবে কাজটি
দ্রুত চালু করার জন্য দাবী রাখেন বিধায়ক বিরোজিত সিনহা, এছাড়া ও উনি আরো বলেন যত কিছুদিন পূর্বে কৈলাশহর জলাই এলাকায় ওয়াটার রিসোর্স দপ্তর থেকে একটি সরকারী কাজের ওয়ার্ক ওডার বের হয় দপ্তর থেকে, তা হওয়া সত্ত্বেও কাজে বাধ ধান করছে কিছু মানুষ, কাজটি দ্রুত চালু করার জন্য আহ্বান রাখেন বিধায়ক, পাশাপাশি কৈলাশহর মহকুমার ভারত বাংলা সীমান্তে বাঁধ নির্মানে দ্রুত কাজটি চালু করার আহ্বান রাখেন বিধায়ক বিরজিৎ সিনহা,
এদিন সাংবাদিক সম্মেলনে জেলা কংগ্রেস সভাপতি মোঃ বদরুল জামান অভিযোগ করে বলেন কৈলাশহর মহকুমা এলাকায় সমাজ কল্যাণ দপ্তরের অধীনে বিভিন্ন অঙ্গনারী সেন্টারগুলিতে সঠিকভাবে চাল সরবরাহ হচ্ছে না এ নিয়ে কিছু লোক অবৈধভাবে চাল গুলি অবৈধভাবে লুটেপুটে কাচ্ছে।
সাংবাদিক সম্মেলনে বিধায়ক ও সহ অন্যান্যরা কি বলছেন শুনে নেয়া যাক।








