অনলাইন ডেস্ক, ১৩ মার্চ, ২০২৫: ১ লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করল মধুপুর থানার পুলিশ। আটক করা হয়েছে বিলাস বূহল গাড়ি। গ্রেপ্তার দুই পাচারকারীর নাম টুটন দাস বাবার নাম জগদীশ দাশ, বাড়ি ধনছড়ি স্কুলের পাশে এবং অন্য পাচারকারী বিশ্বজিৎ দাশগুপ্ত, বাবার নাম ননীগোপাল দাশগুপ্ত বাড়ি কৈয়াডেপা এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, মধুপুর হাসপাতাল চৌমুহনী এলাকায় ভেহিকেল চেকিং এ বসেছিল মধুপুর থানার পুলিশ এক বিলাস বহুল গাড়ি যার নম্বর TR07E0665 মধুপুরের উদ্দেশ্যে আসছিল।
পুলিশের সন্দেহ হওয়াতে সেই গাড়িটিকে আটক করে। পরবর্তী সময়ে গাড়িটি তল্লাশি চালিয়ে ৩৭০ টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। মধুপুর থানার পুলিশ দুই পাচারকারী সহ বিলাসবহুল গাড়ি থানায় নিয়ে আসে।
জানা যায় আটক এক পাচারকারী বিশ্বজিৎ দাশগুপ্ত দীর্ঘদিন যাবত কৈয়াডেপা এলাকার ইয়াবা ট্যাবলেট পাচারবাণিজ্যের সাথে যুক্ত রয়েছে। এর পূর্বেও এলাকার কিছু জনগণের হাতে বিশ্বজিৎ দাশগুপ্ত আটক হয়েছিল। কিন্তু তারপরে বিশ্বজিৎ সেই বাণিজ্য চালিয়ে যাচ্ছে।
শুধু তাই নয় রোহিঙ্গা পাঁচারের সাথেও যুক্ত রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এদিকে মধুপুর থানার ওসি দেবজিত চ্যাটার্জি জানান উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য প্রায় এক লক্ষ টাকার অধিক হবে বলে জানান।
দুই পাচারকারীকে বৃহস্পতিবার বিশালগড় মহকুমা আদালতে প্রেরণ করা হবে। ইয়াবার ট্যাবলেট গুলি উদ্ধারের সময় ছিলেন বিশালগড় ডিসিএম, মধুপুর থানার ওসি এবং অন্যান্য পুলিশ আধিকারিকরা।








