প্রতারণের পর্দা ফাঁস!

প্রগতি ত্রিপুরা, আগরতলা,১২ মার্চ।। প্রতারণের পর্দা ফাঁস!এস.বি.আই ব্যাঙ্কের কর্মী সেজে এক রিক্সা শ্রমিকের কাছ থেকে প্রায় পাঁচ লক্ষাধিক টাকা আর্থিক জালিয়াতির অভিযোগ সামনে এসেছে!! তেলিয়ামুড়া শহরের জৈনক এক হোটেল মালিকের স্ত্রীর বিরুদ্ধে!!! ঘটনা তেলিয়ামুড়া থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে এস.বি.আই তেলিয়ামুড়া শাখার সামনে। প্রতারনার শিকার হওয়া রিক্সা চালকের অভিযোগ মূলে খবরে প্রকাশ,, ব্যাঙ্কে ওই রিক্সা চালকের জমাকৃত অর্থ “ফিক্সড ডিপোজিট” করিয়ে দেওয়ার কথা বলে জনৈক ওই হোটেল মালিকের স্ত্রী তথা নিজেকে এস.বি.আই শাখার কর্মী পরিচয় দেওয়া জালিয়াত ওই মহিলা তেলিয়ামুড়া থানা এলাকার মহারানীপুর কপালিটিলা এলাকার শঙ্কর মজুমদার নামের এক হতদরিদ্র রিক্সা শ্রমিকের কাছ থেকে মোট চার লাখ পঁয়ষট্টি হাজার টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ।শঙ্কর বাবু যখন উনার নিজ অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে যায় তখন উনি প্রত্যক্ষ করেন মাত্র নয় হাজার টাকা উনার অ্যাকাউন্টে পড়ে রয়েছে। বিষয়টি প্রত্যক্ষ করে উনার চোখ কপালে উঠার উপক্রম। পরবর্তীতে হতদরিদ্র ওই রিক্সা শ্রমিক এলাকার শুভবুদ্ধি সম্পন্ন সচেতন নাগরিকদের সহযোগিতায় তেলিয়ামুড়া থানার দারস্থ হয়। পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছায় তেলিয়ামুড়া থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জালিয়াত ওই মহিলাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর নিজ মুখে স্বীকার করেন উনার জালিয়াতির উপাখ্যান। যদিও সাংবাদিকদের ক্যামেরার সামনে জালিয়াত ওই মহিলা একেবারে দুধে ধোঁয়া তুলসী পাতা সেজে চুপটি করে মুখে কুলুপ এঁটে বসে থাকেন।এদিকে অসহায় ওই রিক্সা চালক সংবাদ মাধ্যমের ক্যামেরার মুখোমুখি হয়ে উনার সারা জীবনের জমাকৃত শেষ সম্বল টুকু ফিরে পেতে পুলিশের নিকট করজোড়ে আর্জি জানালো।
এখন দেখার বিষয়, ঘটনার তদন্তে নেমে, পুলিশ জালিয়াত ওই মহিলার কাছ থেকে হতদরিদ্র রিক্সা চালকের হকের টাকা ফিরিয়ে দিতে কতটা সময় নেয়।

Pragatitripura
Author: Pragatitripura

Leave a Comment