রেলের নিচে মরন ঝাপ এক যুবকের

প্রগতি ত্রিপুরা, আগরতলা, ১১ মার্চ।। আবারো রেলের নিচে মরন ঝাপ এক যুবকের!ঘটনা তেলিয়ামুড়া রেল থানার অন্তর্গত ডি.এম কলোনি এলাকায় সোমবার রাতে।
ঘটনার বিবরণে জানা যায়,, সোমবার রাতে ডি.এম কলোনি এলাকার ৩৬ বছর বয়সের যুবক অজিত সরকার দূরপাল্লার রেলের নিচে মরন ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে বলে খবর। রাতেই ঘটনার খবর পেয়ে যুবকের দেহ উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে মর্গে পাঠানো হয়। মঙ্গলবার ময়নাতদন্তের পর পরিবারের সদস্যদের হাতে মৃত অজিত সরকারের দেহ তুলে দেওয়া হয়।
প্রসঙ্গত উল্লেখ্য,, গত এক বছর পূর্বে একই এলাকায় মৃত অজিত সরকারের মায়ের ও রেলের নিচে কাটা পরে মৃত্যু হয়েছিল। তবে অজিতের মৃত্যুর আসল কারন এখনও জানা সম্ভব হয়নি। এদিকে তরতাজা যুবকের আত্মহত্যার ঘটনায় গোটা এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।

Pragatitripura
Author: Pragatitripura

Leave a Comment