প্রাথমিক বিদ্যালয়ে দুঃসাহসিক চুরি

অনলাইন ডেস্ক, ১০ মার্চ, ২০২৫: প্রাথমিক বিদ্যালয়ের কক্ষের তালা ভেঙে নগদ টাকাসহ শিক্ষা উপকরণ চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। অন্যান্য দিনের ন্যায় শনিবার স্কুল শেষে তালা লাগিয়ে বাড়ি ফিরে যায় শিক্ষক-শিক্ষিকারা। কিন্তু সোমবার প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস চালু করার জন্য স্কুলের তালা খুলবার সাথে সাথেই স্কুলের বাচ্চারা চিৎকার চেঁচামেচি করে শিক্ষক-শিক্ষিকাদের জানায় যে স্কুলের অনেকগুলি আলমারি, ড্রয়ার এবং তালাভাঙ্গা রয়েছে।

প্রাথমিক স্কুলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকারা বিষয়টি দুপুরে স্কুলের প্রধান শিক্ষকের কাছে জানায়। বিদ্যালয়ে প্রধান শিক্ষক এসে তালা ভাঙ্গা দেখে কাকরাবন থানায় খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। পরবর্তী সময় খবর দেওয়া হয় গোমতী জেলা ফরেনসিক দল। ফরেনসিক দল ডগ স্কোয়ার্ড সহ বিভিন্ন রকমের তদন্তে বিষয়টি খতিয়ে দেখেছেন।

তবে ধারণা করা যাচ্ছে রবিবার রাতে আইসিসির চ্যাম্পিয়ন ট্রফি দেখানোর জন্য কিছু যুবক একত্রিত হয়ে স্কুল মধ্যে বড় স্ক্রীন লাগিয়ে আমোদ প্রমোদের আয়োজন করে। পুলিশের ধারণা এই চুরির সাথে ওই যুবকদের কোন যোগ সূত্র থাকতে পারে। পুলিশের মতে এলাকায় কিছু নেশা কারবারি এবং নেশাখোর উন্মুক্ত যুবক রয়েছে। এরাও এই চুরি কাণ্ডে জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। স্কুল কর্তৃপক্ষের মতে এখন অব্দি আনুমানিক নগদ ৩০ থেকে ৩৫ হাজার টাকা ড্রয়ার ভেঙ্গে চুরি করা হয়েছে। এ চুরির কান্ড নিয়ে পালটানা চত্বর এলাকায় আতঙ্কে সৃষ্টি বিরাজ করছে।

Leave a Comment