অনলাইন ডেস্ক, ৯ মার্চ, ২০২৫: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের নারীদের আত্মনির্ভর করতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে কাআজ উদয়পুর ত্রিপুরাসুন্দরী মায়ের মন্দিরে পূজা দেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা। দেশবাসীর কল্যাণে তিনি মায়ের কাছে প্রার্থনা করেন।
এছাড়া তিনি প্রসাদ প্রকল্পে নির্মিত মায়ের মন্দিরের উন্নয়নমূলক কাজের বিষয়ে খোঁজখবর নেন। পরিদর্শনকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা, সাংসদ রাজীব ভট্টাচার্য, সাংসদ ডা. সম্বিত পাত্রা, বিধায়ক অভিষেক দেবরায়, বিধায়ক জিতেন্দ্র মজুমদার, প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক এবং প্রশাসনের আধিকারিকগণ।
এদিন মায়ের মন্দিরে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী শ্রী নাড্ডা, মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহাকে স্বাগত জানান গোমতী জেলার জেলাশাসক তড়িৎ কান্তি চাকমা।







