প্রগতি ত্রিপুরা, আগরতলা,৭ মার্চ।। আসামের দুই যুবককে অপহরণ করে রাজ্যে এনে এক কোটি টাকা মুক্তিপণ চাওয়ার অভিযোগে বিশালগড় থানার পুলিশের হাতে আটক হয় ২ যুবক। মধ্যরাতে মুক্তিপণ নিতে এসে চড়িলাম বাজারে আটক করা হয় সোনামুড়ার রিপন মিয়া ও মানিক মিয়াকে।আসামের দুই যুবককে অপহরণ করে রাজ্যে এনে এক কোটি টাকা মুক্তিপণ চাওয়ার অভিযোগ তাদের বিরুদ্ধে!
মধ্যরাতে মুক্তিপণ নিতে এসে চড়িলাম বাজার দেখে বিলাসবহুল গাড়ি সহ আটক সোনামুড়ার রিপণ মিয়া ও মানিক মিয়া। বিশালগড় থানার পুলিশ দুই অভিযুক্তকে পাকড়াও করেন। এই ঘটনার মূল নায়ক নাকি এক রাস্ট্রবাদী নেত্রীর স্বামী।








