শহরের স্টেশনগুলোতে লাগাতর অভিযান

প্রগতি ত্রিপুরা, আগরতলা,৭ মার্চ।। আগরতলা রেল স্টেশনে জিআরপি থানার পুলিশ, আরপিএফ মিলে ২ জন মহিলা ড্রাগ প্যাডলারকে আটক করেছে । তাদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে মোট ৮ কেজি গাঁজা। তাদের নাম ভলি দেবী (৪৫) এবং সুনিতা দেবী (৩৮)। বাড়ি বিহারে। এছাড়া স্টেশনে শাওন ইসলাম নামে বাংলাদেশি যুবককেও আটক করা হয়। যোগেন্দ্রনগর স্টেশনে পরিত্যক্ত অবস্থায় থাকা ১০ কেজি গাঁজাও উদ্ধার করা হয়। দেওঘর এক্সপ্রেসে উদ্ধার হয় ২০০ বোতল এসকফ। গত ২৪-৪৬ ঘণ্টার মধ্যে সবকটি ঘটনা।

Pragatitripura
Author: Pragatitripura

Leave a Comment